পুজোর আগে চাকরির খোঁজে আসা বহু যুবক-যুবতীর মুখে হাসি ফুটল। (Sonarpur Job Fair) এক ছাদের নীচে ৬ নিয়োগকারী সংস্থা, প্রায় ২০০ চাকরিপ্রার্থীর ইন্টারভিউ এবং একাধিকের হাতে অফার লেটার। দক্ষিণ ২৪ পরগনার দিঙ্গেলপোতায় সোনারপুর উত্তরের বিধায়ক দেবাশিস ধরের উদ্যোগে ২৯ অগস্ট ডক্টর বি সি রায় রোডের গ্রিন ভ্যালি ক্লাব অ্যান্ড রিসর্টে আয়োজিত হল রোজগার মেলা। HR Learning Network ও IIDR-এর যৌথ উদ্যোগে আয়োজিত মেলায় মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক ও ITI পাশ প্রার্থীদের জন্য চাকরির সুযোগ তৈরি হয়।
Sonarpur Job Fair: ছয় সংস্থার অংশগ্রহণ

জব ফেয়ারে অংশ নেয় যশস্বী গ্রুপ, ইমামি ফ্রাঙ্ক রস, কেভিবি স্টাফিং সলিউশন, শপার্স স্টপ, ওয়াও মোমো এবং অ্যাডেকো ইন্ডিয়া। সংস্থায় পার্ট-টাইম ও অন্যান্য পদে নিয়োগের জন্য ইন্টারভিউ নেওয়া হয়। ওয়াও মোমো, শপার্স স্টপ, অ্যাডেকো ও কে ভিবি-তে একাধিক প্রার্থী নির্বাচিত হন। কয়েকজনের হাতে অফার লেটার তুলে দেওয়া হয়।
বিধায়ক অফিস থেকেই চাকরির ডাক

(Sonarpur Job Fair) এই জব ফেয়ারের জন্য বিধায়ক অফিসে আগে নাম নথিভুক্ত করে CV জমা দিয়েছিলেন চাকরিপ্রার্থীরা। ফোনে শনিবার ইন্টারভিউয়ের জন্য ডাকা হয় তাঁদের। ওয়াও মোমোতে সেলসম্যান পদে নির্বাচিত অমিত বিশ্বাস জানান, “গড়িয়া স্টেশন এলাকায় থাকি। দাদা আমাকে জব ফেয়ারের কথা জানিয়েছিল। বিধায়কের অফিসে CV জমা দিয়েছিলাম। প্রথম দিন এসেই ইন্টারভিউ দিয়ে চাকরি হয়ে যাবে ভাবিনি।” সোমবার রুবিতে ওয়াও মোমোর অফিসে যাওয়ার পর মঙ্গল বা বুধবার তাঁর যোগদানের কথা।
কেভিবি-তে নির্বাচিত শিখা বিশ্বাস বলেন, “কাজের বাজার খুব খারাপ। যাদের প্রতিভা আছে কিন্তু সুযোগ নেই, তাঁদের জন্য এই ধরনের জব ফেয়ার খুব দরকার।” নরেন্দ্রপুরের বাসিন্দা শিখার ৮ ঘণ্টার ডিউটি।
কর্মসংস্থান বাড়াতে জব ফেয়ার, সোনারপুর উত্তরের জন্য বিশেষ উদ্যোগ বিধায়ক দেবাশিস ধরের
Sonarpur Job Fair: রোজগার মেলা নিয়ে কী বলছেন নিয়োগকারীরা?
শপার্স স্টপের ক্লাস্টার HR পূজা চৌধুরী জানান, পুজোর আগে সাত স্টোরে পার্ট-টাইম ও অস্থায়ী ম্যানপাওয়ারের প্রয়োজন। এদিন ৫-৭ জনকে নেওয়ার পরিকল্পনা রয়েছে। তাঁর কথায়, পড়াশোনার পাশাপাশি আর্থিকভাবে পরিবারকে সাহায্য করতে চান এমন যুবক-যুবতীদের জন্য জব ফেয়ার কার্যকর মাধ্যম।
যশস্বী-র সোর্সিং ম্যানেজার বিক্রম রায় জানান, মাধ্যমিক পাশেদের লজিস্টিকস, উচ্চমাধ্যমিকদের রিসেপশন এবং ITI প্রার্থীদের ম্যানুফ্যাকচারিংয়ের কাজে নেওয়া হচ্ছে। ৩০-৩২ জনকে বাছাইয়ে রয়েছেন। তাঁর দাবি, প্যান-ইন্ডিয়ায় ১,২০০ ক্লায়েন্ট রয়েছে এবং বিধায়কের উদ্যোগে এমন প্রার্থীদের কাছে পৌঁছনো সম্ভব হচ্ছে।
অ্যাডেকো ইন্ডিয়ার প্রতিনিধি সায়ন্তনী জানান, নির্বাচিত ২৫ জনকে অফার লেটার দেওয়া হয়েছে। সোমবার থেকেই তাঁদের যোগদানের কথা। ব্যাঙ্কিং, সেলস, BFSI ও রিসেপশন পদে নিয়োগ হচ্ছে। তাঁর মতে, সরাসরি ইন্টারভিউয়ের কারণে জব ফেয়ারে দ্রুত নিয়োগ সম্ভব।
৬ থেকে ৬০, লক্ষ্য হাজার কর্মসংস্থান
IIDR-এর কো-ফাউন্ডার ও ডিরেক্টর ইন্দ্রজিৎ ঘোষ দস্তিদার জানান, প্রায় ৬৫০-৭০০টি CV ইতিমধ্যেই সংগ্রহ হয়েছে। এদিন ২০০-র বেশি মানুষ এসেছেন। এটি ছিল পাইলট প্রজেক্ট, যা সফল হওয়ায় পুজোর বিরতি বাদ দিয়ে মাসে মাসে জব ফেয়ার করার পরিকল্পনা রয়েছে। তাঁর কথায়, “এখানে কোনও রিজেকশন নেই।” আজ যারা নির্বাচিত হননি, তাঁদের CV ডেটাবেসে থাকবে এবং পরবর্তী সময়ে উপযুক্ত চাকরির জন্য যোগাযোগ করা হবে।
(Sonarpur Job Fair) সোনারপুর উত্তরের বিধায়ক দেবাশিস ধর জানান, ‘ছয়টি সংস্থা দিয়ে শুরু হলেও আগামী দিনে তা বাড়িয়ে ৬০ টি সংস্থায় নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। চলতি বছরে অন্তত ১,০০০ মানুষের কর্মসংস্থানের লক্ষ্য।’ তিনি বলেন, সরকারি চাকরির সুযোগ সীমিত, তাই বেসরকারি সংস্থাগুলিকে যুক্ত করে কর্মসংস্থানের পথ তৈরি করা হচ্ছে। তাঁর কথায়, “ভাতা নিয়ে জীবন চলতে পারে না। পরিশ্রমটা খুবই গুরুত্বপূর্ণ।”
তিনি আরও জানান, ১২, ১৩ ও ১৪ তারিখে লোন ফেয়ার করার পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে বড় আকারে ‘রোজগার মেলা’ করার লক্ষ্যও রয়েছে।
Sonarpur Job Fair: চাকরিপ্রার্থীদের আশার গল্প

ইন্টারভিউয়ের অপেক্ষায় থাকা রোহন মণ্ডল জানান, তিন-চার মাস ধরে চাকরি খুঁজছেন। কামালগাছি থেকে আসা উচ্চমাধ্যমিক পাশ এই যুবক কলেজে পড়ছেন। শিমুলতলার মাজিদা শেখ জানান, উচ্চমাধ্যমিক পাশের পর দীর্ঘদিন চাকরি খুঁজছেন। রামচন্দ্রপুরের সুব্রত বণিক ঝুঁকিপূর্ণ চাকরি ছেড়ে ভালো কর্মসংস্থান খুঁজছেন। তাঁর অভিযোগ, ইন্টারভিউয়ের আগে ১২-১৪ হাজার টাকা বেতনের কথা বলা হলেও পরে তা কম বলে জানানো হয়।
অনুষ্ঠানে স্বামী বিশাখানন্দ তীর্থ বলেন, একজন চাকরি পেলে আয় করে প্রয়োজনীয় জিনিস কেনেন, ফলে সেই কেনাকাটার মাধ্যমেও অন্য কারও কর্মসংস্থান তৈরি হয়। এছাড়াও বিধায়কের এই উদ্যোগকে তিনি সাধুবাদ জানান।
(Sonarpur Job Fair) অনুষ্ঠানে নিয়োগকারী সংস্থাগুলিকে এবং বিধায়ককে পুষ্পস্তবক দিয়ে বরণ করা হয়। পরে বিধায়ক দেবাশিস ধর নির্বাচিত প্রার্থীদের অফার লেটার তুলে দেন। তাঁর বার্তা, “যারা আজ চাকরি পাননি, তাঁরাও তৈরি হয়ে আসুন। কাউকে ফিরিয়ে দেওয়া হবে না।”
ব্যাগ ভর্তি বাতিল ৫০০-১০০০ টাকার বান্ডিল, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে গ্রেফতার যুবক












Fast loading times and no annoying glitches. It is refreshing to find a site that actually works well on mobile devices. Five stars for sgo777login.