কলকাতার ব্যস্ততা পেরিয়ে এবার গঙ্গার বুকেই হতে পারে পর্যটনের নতুন ঠিকানা। রাজ্য পর্যটন দফতরের পরিকল্পনা বাস্তবায়িত হলে (Babughat-Mayapur Ferry) বাবুঘাট থেকে সরাসরি ফেরিতে চেপে পৌঁছে যাওয়া যাবে মায়াপুরে। শুধু যাতায়াত নয়, গঙ্গার দু’পাড়ের ধর্মীয়, ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্বপূর্ণ স্থানগুলিকে জলপথে জুড়ে দিয়ে তৈরি হতে পারে এক অভিনব পর্যটন রুট।
Babughat-Mayapur Ferry: বাবুঘাট থেকে মায়াপুর জলপথে
প্রস্তাবিত বাবুঘাট-মায়াপুর রুটে দু’টি হাইব্রিড ডিজেল-ইলেকট্রিক ফেরি চালানোর পরিকল্পনা রয়েছে। পরিকল্পনা কার্যকর হলে কলকাতা থেকেই জলপথে মায়াপুর যাওয়া সম্ভব হবে। সড়ক বা রেলপথে দীর্ঘ ও ব্যস্ত যাত্রার বদলে গঙ্গার বুক দিয়ে এই সফর পর্যটকদের দিতে পারে সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা।
এক রুটে ধর্মীয় ও হেরিটেজ পর্যটন
রাজ্য সরকারের পরিকল্পনায় ধর্মীয় পর্যটনের পাশাপাশি হেরিটেজ ট্যুরিজমেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সেই লক্ষ্যেই গঙ্গার তীরবর্তী একাধিক দর্শনীয় স্থানকে একই জলপথ পর্যটনের আওতায় আনার ভাবনা।
জুড়তে পারে একাধিক দর্শনীয় স্থান
(Babughat-Mayapur Ferry) পরিকল্পিত জলপথে মায়াপুরের পাশাপাশি দক্ষিণেশ্বর, বেলুড় মঠ, অন্নপূর্ণা মন্দির এবং হংসেশ্বরী মন্দিরের মতো গুরুত্বপূর্ণ স্থানগুলিকেও যুক্ত করার প্রস্তাব রয়েছে। পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ জানিয়েছেন, নদী তীরবর্তী গুরুত্বপূর্ণ ধর্মীয় ও ঐতিহাসিক স্থানগুলিকে জলপথে সংযুক্ত করার বিষয়ে সরকার কাজ করছে। ফলে ভবিষ্যতে এক যাত্রাতেই গঙ্গার তীরের একাধিক দর্শনীয় স্থান ঘুরে দেখার সুযোগ মিলতে পারে।
শিয়ালদহে ফুড প্লাজায় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল স্টেশন চত্বর; প্রশ্নের মুখে অগ্নিনির্বাপণ ব্যবস্থা











