রবিবার গভীর রাতে ঝড়ের দাপটে ব্যাপক ক্ষয়ক্ষতির হয় পুরাতন মালদা শহরে। সব থেকে বেশি প্রভাব পড়ে পুরাতন মালদা পুরসভার ৪ নম্বর ওয়ার্ডে। স্থানীয় এক বাসিন্দা রঞ্জন দাস জানান, তাঁর ফার্নিচারের গোডাউনটি ঝড়ে প্রায় লণ্ডভণ্ড হয়ে গিয়েছে। প্রবল দমকা হাওয়ায় গোডাউনের টিনের চাল উড়ে যায়। পাশাপাশি ভিতরে রাখা টিভি-সহ একাধিক আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকার বেশি বলে অনুমান করা হচ্ছে। (Old Malda)
অন্যদিকে, একই ওয়ার্ডের কালাচাঁদ স্কুল মাঠ সংলগ্ন এলাকায় ঝড়ের জেরে বিশাল আকারের তিনটি গাছ উপড়ে যায়। যার দরুন এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়। কিছু সময়ের জন্য যান চলাচলেও সমস্যা তৈরি হয়। (Old Malda)
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বিদ্যুৎ দফতরের কর্মীরা ও মালদা থানার পুলিশ। প্রশাসনের উদ্যোগে ভেঙে পড়া গাছ সরানো ও বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার কাজ শুরু হয়েছে। (Old Malda)
উত্তরবঙ্গ জুড়েই বর্তমানে আবহাওয়ার অস্থিরতা তৈরি হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগর থেকে আসা আর্দ্র বাতাস এবং উত্তর-পশ্চিম দিক থেকে আসা শুষ্ক বায়ুর সংঘাত তৈরি হয়েছে। যার ফলে বায়ুমণ্ডলে তৈরি হয়েছে অস্থিতিশীল পরিস্থিতি। যার জেরেই মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি ও কোচবিহার-সহ উত্তরবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখী ধরনের ঝড়-বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। (Old Malda)
আগামী কয়েকদিন উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। সেই কারণে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। (Old Malda)
প্রশাসনের তরফেও সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় নজরদারি বাড়ানো হয়েছে। ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির উপর বিশেষ নজর রাখা হচ্ছে এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট দফতরগুলিকে সতর্ক রাখা হয়েছে। (Old Malda)
আচমকাই ঝড়ের দাপটে লন্ডভন্ড পরিস্থিতি মালদহে। যাত্রীবাহী টোটোর উপর কৃষ্ণচূড়ার ডাল ভেঙে বিপত্তি। ঘটনায় আহত মহিলা যাত্রী সহ টোটো চালক। রবিবার রাতে হঠাৎ ঝড়ের তাণ্ডবে মালদহ শহরে দুর্ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। টোটোর ওপর গাছের ডাল ভেঙে পড়ে আহত হলেন এক মহিলা যাত্রী ও টোটো চালক। আহত দু’জনকে দ্রুত উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। (Old Malda)










1 thought on “Old Malda: ঝড়ের দাপটে তছনছ পুরাতন মালদা, উপড়ে পড়ল গাছ, গাছের ডাল টোটোর উপর ভেঙে পড়ে আহত ২”