Site icon Hindustan News Point

Raj Chakroborty Election 2026: জল্পনার অবসান, শেষবেলায় রাজের হয়ে প্রচারে শুভশ্রী

Raj Chakroborty Election 2026

এতদিন তাঁকে নির্বাচনী প্রচারে দেখা না যাওয়ায় টলিপাড়ায় জল্পনার শেষ ছিল না। স্বামী তথা তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তীর হয়ে শুভশ্রী গঙ্গোপাধ্যায় কেন প্রচারে নামছেন না, তা নিয়ে নানা আলোচনা চলছিল। কারণ, এর আগেই তৃণমূলের একাধিক প্রার্থীর সমর্থনে টলিউডের বহু তারকা মাঠে নেমেছেন। এমন পরিস্থিতিতে শুভশ্রীর অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠছিল রাজনৈতিক মহল থেকে বিনোদন জগতেও। তবে শেষ পর্যন্ত সেই জল্পনার অবসান ঘটিয়ে দ্বিতীয় দফার ভোটের ঠিক আগে স্বামীর হয়ে প্রচারে নামলেন অভিনেত্রী। (Raj Chakroborty Election 2026)

আগামী ২৯ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন অনুষ্ঠিত হবে। এই দফায় মোট ১৪২টি আসনে ভোটগ্রহণ হবে। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলির মধ্যে রয়েছে ব্যারাকপুর বিধানসভা আসনও। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকেই জয়ী হয়েছিলেন চলচ্চিত্র পরিচালক রাজ চক্রবর্তী। এবারও তাঁকেই প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। সেই কারণে প্রথম থেকেই ব্যারাকপুরে তাঁর প্রচারে দেখা গিয়েছে টলিউডের একাধিক পরিচিত মুখকে। তবে এতদিন অনুপস্থিত ছিলেন শুভশ্রী।

রবিবার নির্বাচনী প্রচারের শেষ পর্যায়ে ব্যারাকপুরের লালকুঠি এলাকা থেকে স্বামী রাজ চক্রবর্তীর হয়ে রোড শো করেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাঁদের দেখতে রাস্তার দু’ধারে ভিড় জমায় অসংখ্য সাধারণ মানুষ ও সমর্থকরা। হাত নেড়ে শুভেচ্ছা জানান রাজ ও শুভশ্রী। লালকুঠি থেকে শুরু হওয়া এই মিছিল মাধব নিবাস পর্যন্ত যায়।(Raj Chakroborty Election 2026)

যদিও রোড শো চলাকালীন সংবাদমাধ্যমের সামনে আলাদা করে কোনও মন্তব্য করেননি রাজ বা শুভশ্রী। তবে এক প্রশ্নের উত্তরে রাজ চক্রবর্তী বলেন, সাধারণ মানুষের এই উচ্ছ্বাসই বলে দিচ্ছে সমর্থন কার দিকে রয়েছে। এখন নজর ৪ মে ফল ঘোষণার দিকে। (Raj Chakroborty Election 2026)

আরও পড়ুন: Abhisekh Banerjee to BJP: প্রথম দফার ভোটে ‘সেঞ্চুরি’ পেরিয়েছে তৃণমূল, শাহকে পাল্টা চ্যালেঞ্জ অভিষেকের


Exit mobile version