Site icon Hindustan News Point

স্কুলের প্রার্থনায় ‘বন্দে মাতরম’, আজ থেকে রাজ্যজুড়ে নতুন নিয়ম

Vande Mataram In Schools

রাজ্য সরকার আগেই ঘোষণা করেছিল, ১ জুন থেকে রাজ্যের সরকারি ও সরকার-পোষিত স্কুলে প্রার্থনায় ‘বন্দে মাতরম’ গাইতে হবে পড়ুয়াদের। নির্দেশ মতো স্কুল খোলার প্রথম দিন থেকেই কার্যকর হল রাজ্য স্কুল শিক্ষা দফতের নতুন নির্দেশ। নির্দেশ অনুযায়ী, প্রতিদিনের প্রার্থনা পর্বে ‘বন্দে মাতরম’ গাওয়া হবে। শিক্ষা দফতর স্পষ্ট জানিয়েছে, জাতীয় সঙ্গীতের পাশাপাশি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত ‘বন্দে মাতরম’-এর প্রথম দুই স্তবক প্রার্থনা কর্মসূচির অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। (Vande Mataram In Schools)

নির্দেশিকা মেনে সোমবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জেলার স্কুলে নতুন নিয়মের সূচনা হয়। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া-সহ একাধিক জেলার স্কুলে প্রার্থনা সভায় ‘বন্দে মাতরম’ গাইতে হতে শোনা যায়।(Vande Mataram In Schools)

নতুন নিয়ম কার্যকর করার আগে অনেক স্কুলই নিজেদের মতো প্রস্তুতি নিয়েছিল। বিশেষ করে যেসব ছাত্রছাত্রী আগে গানটির সম্পূর্ণ অংশ জানত না, তাদের শেখানোর উদ্যোগ নেওয়া হয়। বীরভূমের কির্নাহার এলাকার একটি বিদ্যালয়ে স্কুল খোলার আগেই শিক্ষকদের উদ্যোগে পড়ুয়াদের ‘বন্দে মাতরম’ শেখানোর ব্যবস্থা করা হয়েছিল। সেখানে শিক্ষকরা গানটির উচ্চারণ, সুর ও অর্থ বোঝানোর পাশাপাশি নিয়মিত অনুশীলনেরও ব্যবস্থা করেন। শিক্ষকদের বক্তব্য, প্রার্থনায় অন্তর্ভুক্ত হওয়ার পর যাতে কোনও ছাত্রছাত্রীর অসুবিধা না হয়, সে কারণেই আগাম প্রস্তুতি নেওয়া হয়েছিল। (Vande Mataram In Schools)

শিক্ষা দফতরের একাংশের মতে, এই উদ্যোগের মূল লক্ষ্য ছাত্রছাত্রীদের মধ্যে দেশপ্রেম, জাতীয় চেতনা এবং ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। ‘বন্দে মাতরম’ শুধু একটি গান নয়, স্বাধীনতা আন্দোলনের সময় এটি ছিল ব্রিটিশ বিরোধী সংগ্রামের অন্যতম প্রেরণার উৎস। বহু বিপ্লবী ও স্বাধীনতা সংগ্রামী এই গানকে আন্দোলনের শক্তি হিসেবে গ্রহণ করেছিলেন। সেই ঐতিহ্যের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করানোর উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রের দাবি।(Vande Mataram In Schools)

তবে বাস্তব চিত্রও ভিন্ন নয়। বহু স্কুলে দেখা গিয়েছে, ছোট শ্রেণির ছাত্রছাত্রীরা এখনও পুরো গানটির সঙ্গে পরিচিত নয়। ফলে শিক্ষকদের অতিরিক্ত সময় দিয়ে তাদের গানটি শেখাতে হচ্ছে। কোথাও কোথাও প্রার্থনার আগে বিশেষ মহড়ারও আয়োজন করা হয়েছে। শিক্ষা দফতর সূত্রে খবর, সব স্কুলকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে প্রার্থনা পর্বে শৃঙ্খলা বজায় রেখে নিয়মিত ‘বন্দে মাতরম’ গাওয়া হয় এবং এর গুরুত্ব ছাত্রছাত্রীদের বোঝানো হয়।

রাজ্যের সব মাদ্রাসাতেও ‘বন্দে মাতরম’ গাওয়ার নির্দেশে দেওয়া হয়েছে। সোমবার থেকে খুলছে মাদ্রাসাগুলিও। মাদ্রাসার প্রধান শিক্ষকদের একাংশের মতে, প্রথম দুটি পংক্তি গাওয়ার কোনও অসুবিধা নেই। তবে পুরো গান গাওয়ার ক্ষেত্রে যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠছে। তবে প্রধান শিক্ষকরা জানান, আপাতত সরকারি নির্দেশিকা মেনেই চলবেন তাঁরা।(Vande Mataram In Schools)

গরমের ছুটির পর নতুন শিক্ষাবর্ষের শুরুতেই এই সিদ্ধান্ত কার্যকর হওয়ায় রাজ্যের শিক্ষা মহলে বিষয়টি বিশেষভাবে আলোচনায় উঠে এসেছে। একদিকে যেমন জাতীয়তাবোধ জাগ্রত করার উদ্যোগ হিসেবে বিষয়টিকে স্বাগত জানানো হচ্ছে, তেমনই অনেক স্কুলে এখন জোর দেওয়া হচ্ছে গানটির সঠিক উচ্চারণ ও ঐতিহাসিক প্রেক্ষাপট ছাত্রছাত্রীদের কাছে তুলে ধরার উপর।

বাসে উঠলেই মহিলাদের কাটতে হবে ‘জিরো ব্যালেন্স’ টিকিট, কী কী নথি লাগছে?


Exit mobile version