---Advertisement---
lifezone nursing home

বাসে উঠলেই মহিলাদের কাটতে হবে ‘জিরো ব্যালেন্স’ টিকিট, কী কী নথি লাগছে?

June 1, 2026 1:07 PM
Free Bus Service
---Advertisement---

রাজ্যে ক্ষমতায় আসার আগেই বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল। এবার ক্ষমতায় এসে সেই প্রতিশ্রুতি পূরণ করল। আজ, পয়লা জুন থেকে রাজ্যজুড়ে মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা কার্যকর হল। বাসে উঠলেই কাটতে হবে ‘জিরো ব্যালেন্স’ টিকিট (Free Bus Service)।

কীভাবে কাটবেন? কী কী নথি লাগবে? সহজ করে বলতে গেলে মোট ১২টি নথির সংশ্লিষ্ট যেকোনও একটি নথি সঙ্গে থাকলেই চলবে।

সেই ১২টি নথি কী কী?
ভোটার কার্ড, সরকারের দেওয়া ১০০ দিনের কাজের কার্ড, আয়ুষ্মান ভারতের কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, ছবি-সহ পেনশনের নথি, রাজ্য বা কেন্দ্রীয় সরকারের দেওয়া চাকরির পরিচয়পত্র, কোনও স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র বা সরকারের দেওয়া যে কোনও অন্য পরিচয়পত্র দেখালেই বাসে বিনামূল্যে টিকিট কাটতে পারবেন মহিলারা।

পরিবহণ দফতর সূত্রে খবর, ভবিষ্যতে সমস্ত মহিলা যাত্রীদের জন্য বিশেষ ডিজিটাল স্মার্ট কার্ড চালু করা হবে।

কী এই ডিজিটাল স্মার্ট কার্ড?
এই কার্ডে থাকবে, যাত্রীর নাম, ছবি, QR কোর্ড ও ডিজিটাল ভেরিফিকেশন সুবিধা। এই স্মার্ট কার্ডের মাধ্যমেই পরবর্তীতে ফ্রি বাস পরিষেবা আরও সহজ ও ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হবে। যতদিন না প্রাথমিকভাবে স্মার্ট কার্ডের ব্যবস্থা পুরোপুরি চালু না হচ্ছে, ততদিন বাস কন্ডাক্টরকে বৈধ পরিচয়পত্র দেখিয়েই ‘জিরো ব্যালেন্স’ টিকিট পরিষেবা চলবে।

এখন প্রশ্ন হল এই স্মার্ট কার্ডের পরিষেবা কোথা থেকে মিলবে?

বিডিও (BDO) অফিস ও এসডিও (SDO) অফিসে প্রয়োজনীয় নথি জমা দেওয়ার পর যাচাই প্রক্রিয়া সম্পন্ন হলে দেওয়া হবে ডিজিটাল স্মার্ট কার্ড।

এই পরিষেবা পেয়ে খুশি মহিলারা। লীনা দাস নামে এক মহিলা যাত্রীর বলেন, ‘এতে মহিলাদের অনেক সাশ্রয় হয়েছে। বিজেপিকে সুযোগ দেওয়া হয়েছে। এতে সব মানুষের ভালো হবে’।

অন্যদিকে, রাজ্য বিজেপির স্টেট জেনারেল সেক্রেটারি শশী অগ্নিহোত্রী বলেন, “আজ দুর্গা পুজোর মত খুশি সমস্ত মহিলারা। তাদের মুখ চোখ দেখে আমার খুব ভালো লাগছে। আগামী দিনে আরও বেশি বাস পরিষেবা দেব আমরা”।

সোমবার সকাল থেকে বিভিন্ন সরকারি বাসে এই নির্দেশিকার লিফলেট লাগিয়ে দেওয়া হয়েছে। কন্ডাক্টর এবং চালকদেরও এ ক্ষেত্রে আলাদা করে প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে খবর। কী ভাবে ‘জ়িরো ব্যালেন্স’-এর টিকিট তাঁরা মহিলা যাত্রীদের দেবেন, তা শেখানো হয়েছে।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “বাসে উঠলেই মহিলাদের কাটতে হবে ‘জিরো ব্যালেন্স’ টিকিট, কী কী নথি লাগছে?”

Leave a Comment