---Advertisement---
lifezone nursing home

Weather 28th February: ক্রিকেটপ্রেমীদের সুখবর হাওয়া অফিসের, ম্যাচের দিনে বেলায় মেঘলা আকাশ, আর বৃষ্টি কি হবে ?

February 28, 2026 10:38 AM
---Advertisement---

আগামীকাল রবিবার ইডেনে রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম ওয়েস্ট ইণ্ডিজের গুরুত্বপূর্ণ ম্যাচ। সেদিন বেলায় মেঘলা আকাশের পূর্বাভাস। তবে বৃষ্টির সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দফতরের এই পূর্বাভাসে ক্রিকেটপ্রেমীরা আশ্বস্ত হতে পারেন। হাওয়া অফিসের পূর্বাভাসে ইডেন জুড়ে নিশ্চিন্তির হাওয়া। (Weather 28th February)

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, আগামী সাতদিন দক্ষিণবঙ্গের সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। পয়লা মার্চ থেকে পারদ চড়বে। ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পারদ চড়বে।

উত্তরবঙ্গের চার জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে আজ শনিবার হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের বাকি জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। আজ দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রার বিশেষ তারতম্য হবে না বলে জানিয়েছে হাওয়া অফিস। রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়বে। অর্থাৎ মঙ্গলবার ৩ রা মার্চ দোলের দিন দক্ষিমবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ থেকে ৩৩ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। সর্বনিম্ন তাপমাত্রা আজ শনিবার ১৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকলেও আগামীকাল থেকে চড়বে। রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়বে। অর্থাৎ যে ঠান্ডার হালকা রেশ ছিল তা অস্বস্তিকর গরমের দিকে চলে যাবে।


উত্তরবঙ্গে আগামী চারদিন সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ তারতম্য নেই। তারপর থেকে দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গেও ঠান্ডা চলে গিয়ে গরমের অনুভূতি বাড়তে শুরু করবে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা।

কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে আজ শনিবার পরিষ্কার আকাশ। তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না। তবে আগামীকাল রবিবার পয়লা মার্চ থেকে সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রির কাছাকাছি থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ২০ থেকে ২১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলে পূর্বাভাসে দিয়েছে আলিপুর। এই তাপমাত্রার তারতম্যে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বাড়বে। ফলে স্থানীয় ভাবে আকাশ আংশিক মেঘলা হতে পারে রবিবার দুপুরে। তবে বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাত্তয়া দফতর।

কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ১৮দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ দশমিক ৮ ডিগ্রি নিচে। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে শূন্য দশমিক ৯ ডিগ্রি নিচে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বনিম্ন ৩১ শতাংশ। সর্বোচ্চ ৮০ শতাংশ। (Weather 28th February)


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment