বিহার থেকে ঝাড়খণ্ড হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত সমুদ্রপৃষ্ঠ থেকে ১.৫ কিলোমিটার উচ্চতায় একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। পাশাপাশি উত্তর ওড়িশা ও তৎসংলগ্ন অঞ্চলে প্রায় ০.৯ কিলোমিটার উচ্চতায় একটি ঘূর্ণাবর্ত সক্রিয় (Weather 30 March 2026)। ফলস্বরূপ বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকেছে। অনুকূল বায়ুপ্রবাহের কারণে আগামীকাল রাজ্যের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও দমকা হাওয়াসহ বজ্রপাত এবং ঝড় হতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।
আজ সোমবার দক্ষিণবঙ্গের আট জেলায় বৃষ্টির পূর্বভাস রয়েছে। হালকা থাকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। আগামিকাল মঙ্গলবার নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে।
বুধবারও হালকা বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা, হাওড়া, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও আগামী ৩ দিন ওপরের ৫ জেলায় বেশি বৃষ্টি হতে পারে। আজ সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা হাওয়াও।
ব্যক্তিগত জীবনে ছিল বহু চড়াই উতরাই, তবু অভিনয়ের হাত ছাড়েননি, কেমন ছিল অভিনেতা রাহুলের জীবন?
আগামিকাল, অর্থাৎ মঙ্গলবার ওপরের ৫ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কালিম্পঙে। একই সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও। জলপাইগুড়ি, দার্জিলিং এবং কোচবিহারে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বুধবারও ঝড়ের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের ৫ জেলায়। নতুন সপ্তাহে ঝড় বৃষ্টি হলেও দাপট কমবে। ধীরে ধীরে পারদ চড়বে জানিয়েছে হাওয়া অফিস। আগামী দু’দিনে উত্তরবঙ্গে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। পরবর্তী ৫ দিনে ধীরে ধীরে পারদ চড়বে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত পারদ পতনের সম্ভাবনা রয়েছে। তারপর ফের তাপমাত্রা বাড়বে ৩ থেকে ৫ ডিগ্রি। অর্থাৎ নতুন সপ্তাহের মাঝামাঝি থেকে গরম পড়বে।
রবিবার কলকাতা এবং লাগোয়া অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.০২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২.৫ ডিগ্রি নিচে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.০২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.০৬ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার শতকরা পরিমাণ সর্বোচ্চ ৯২ শতাংশ। সর্বনিম্ন ৫৪ শতাংশ।
আজ সোমবার দিনের আকাশ আংশিক মেঘলা। বিকেলে ঝড়বৃষ্টির সম্ভাবনা। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩৩ ডিগ্রি এবং ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।

