---Advertisement---
lifezone nursing home

Weather: বেলাশেষে ঠান্ডার আমেজ, বিদায় ঘণ্টি বাজার আগে কি শেষ কামড়? কী হাওয়া অফিস ?

February 9, 2026 11:02 AM
Weather
---Advertisement---

বেলাশেষে ঠান্ডার আমেজ, বিদায় ঘণ্টি বাজার আগে কি শেষ কামড়? কী হাওয়া অফিস ?

দুদিন ধরেই শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করছে। ফুরিয়ে যাওয়া শীত আবার ফিরছে বলে অনেকই ভাবছেন। বাস্তব কিন্তু অন্যকথা বলছে। শীত প্রত্যাবর্তন নয়, বিদায়ের পথে। তবে এই পরিস্থিতি প্রথম নয়, গত কয়েক বছরের পরিসংখ্যান বলছে ফেব্রুয়ারির এই সময়টাতে সর্বনিম্ন তাপমাত্রা এমনই ছিল। পশ্চিমী ঝঞ্ঝার বাধা কাটিয়ে দিন দুয়েক আগে থেকে রাজ্যের সর্বত্র ঠান্ডা পড়তে শুরু করেছে । প্রায় ২-৩ ডিগ্রি কমে গিয়েছে তাপমাত্রার পারদ। আজ সোমবার থেকে পারদ ধীরে ধীরে চড়বে।

Weather

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সাতদিন তাপমাত্রা মোটের উপর শুষ্কই থাকছে। বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। প্রসঙ্গত চলতি শীতকালে একদিনও বৃষ্টি হয়নি। সাধারণত হয়ে থাকে। কোনও ঘূর্নাবর্ত ঘনীভূত বা নিম্নচাপ হয়নি। ফলে বৃষ্টিও হয়নি।
হাওয়া অফিসের পূর্বাভাস, তিনদিন পরই উধাও হবে শীত। অর্থাৎ চলতি সপ্তাহের মাঝামাঝি সময়ে শীত এবারের মত বিদায় নেবে। সপ্তাহান্তে অনেকটাই বাড়বে তাপমাত্রা। শুধু রাত নয়, চড়বে দিনের পারদও। ১৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছবে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। আর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াস। পাল্লা দিয়ে পশ্চিমের জেলাগুলিতেও বাড়বে গরম।ইতিমধ্যে সকালের দিকে শীত শীত ভাব থাকলেও বেলায় যথেষ্ট গরম লাগছে। রোদের তাপ গায়ে লাগছে।

আবহাওয়াবিদরা বলছেন উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহারের এক বা দুটি জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে। আগামী তিনদিন সর্বনিম্ন তাপমাত্রার নূন্যতম পরিবর্তন নেই। পরবর্তী তিনদিনে দুই থেকে তিন ডিগ্রি পারদ চড়বে। রবিবার দক্ষিণবঙ্গের শীতলতম স্থান ছিল সিউড়ি, সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের সমতলের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পুণ্ডিবারিতে, সর্বনিম্ন তাপমাত্রা ১০দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস। পাহাড়ে দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল তিন দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস।
কলকাতা ও লাগোয়া অঞ্চলে রবিবার ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল। যা স্বাভাবিকের চেয়ে শূন্য দশমিক ২ দশমিক ৪ ডিগ্রি নিচে। সর্বোচ্চ তাপমাত্রা ২৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে শূন্য দশমিক ৬ ডিগ্রি নিচে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ ৮৪ শতাংশ সর্বনিম্ন ৩২ শতাংশ।
আজ সোমবার দিনের আকাশ পরিষ্কার। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি এবং ১৫ ডিগ্রির আশেপাশে থাকবে।


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment