---Advertisement---
lifezone nursing home

Weather Update: দিন বড় হচ্ছে, দুয়ারে বসন্ত, আগামী ৭ দিন কেমন থাকবে বঙ্গের আবহাওয়া ?

February 12, 2026 10:29 AM
---Advertisement---

দিন বড় হচ্ছে। উত্তর পশ্চিম দিক থেকে বাতাস প্রবেশ করলেও দাপট কম। ফলে ঠান্ডার প্রকোপ কমে উষ্ণতা বাড়ছে। শীত বিদায়। দুয়ারে বসন্ত। আলিপুর আবহাত্তয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, আবহাওয়ার এই পরিবর্তনে কোনও নতুনত্ব নেই। এই সময় এই পরিবর্তন স্বাভাবিক। ইতিমধ্যে আগামী সাতদিনের পূর্বাভাসে বলা হয়েছে শুষ্ক আবহাওয়া বঙ্গের আকাশে। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে এবং উত্তরবঙ্গের জেলাগুলোতেও সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বেড়ে যাবে। এরফলে সর্বনিম্ন তাপমাত্রা কিছু জায়গায় স্বাভাবিকের থেকে ২ থেকে ৪ ডিগ্রি কম থাকলেও আগামী দুইদিনে তা স্বাভাবিকে চলে আসবে। পরবর্তী দিনগুলোতে তেমন পরিবর্তনের সম্ভাবনা নেই। স্বাভাবিক বা স্বাভাবিকের কাছেই থাকবে তাপমাত্রা। (Weather Update)

উত্তরবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা ১২থেকে ১৫ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পশ্চিমের জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৭ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। উপকূলের জেলাগুলোতে ১৬ থেকে ১৮ ডিগ্রির মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে। যেসব জায়গায় পারদ স্বাভাবিকের নিচে রয়েছে, আগামী কয়েকদিনে তা স্বাভাবিক হবে। কুয়াশার কোনও সতর্ক বার্তা নেই। তবে উত্তরবঙ্গে উত্তর দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা হতে পারে। (Weather Update)

কলকাতা এবং লাগোয়া অঞ্চলে মূলত পরিষ্কার আকাশ থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়ে ১৬ থেকে ১৭ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করবে। পরবর্তী দিনগুলোতে পারদ চড়ে ১৯ ডিগ্রিতে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিনে সর্বোচ্চ তাপমাত্রা ২৮ থেকে ৩০ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করবে। সকালের দিকে হালকা শিশির পড়তে পারে জলাভূমি অঞ্চলে। তবে পরিষ্কার আকাশই থাকবে। পশ্চিমীঝঞ্জা নেই। উত্তর পশ্চিম দিক থেকে বয়ে আসা ঠান্ডা বাতাসের প্রভাব কম বলেই মাঘ শেষের আগেই বসন্তের আগমনী অনেক আগেই বাজতে শুরু করেছে। (Weather Update)

বুধবার দক্ষিণবঙ্গের শীতলতম স্থান কল্যাণী, সর্বনিম্ন তাপমাত্রা ১১ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের সমতলের শীতলতম স্থান আলিপুরদুয়ার, সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ উত্তরবঙ্গের সমতলের ঠান্ডাকে বেলা শেষের মাঘে টেক্কা দিচ্ছে দক্ষিণবঙ্গের নদিয়া জেলার কল্যাণী। উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলে দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। (Weather Update)

কলকাতা এবং লাগোয়া অঞ্চলে বুধবার ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে সর্বনিম্ন তাপমাত্রার পারদ। যা স্বাভাবিকের চেয়ে ২ দশমিক ১ ডিগ্রি নিচে। সর্বোচ্চ তাপমাত্রা ২৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে শূন্য দশমিক ৩ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ ৮১ শতাংশ সর্বনিম্ন ৩৬ শতাংশ।
আজ বৃহস্পতিবার দিনের আকাশ পরিষ্কার। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি এবং ১৬ ডিগ্রির আশেপাশে থাকবে। (Weather Update)


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment