---Advertisement---
lifezone nursing home

Weather Update: দক্ষিণবঙ্গের সঙ্গে এবার উত্তরেও বিদায় নিচ্ছে শীত! কেমন থাকবে আবহাওয়া জেনে নিন

February 15, 2026 10:38 AM
---Advertisement---

দিনের বেলা শীতের অনুভূতি কমছে তা আর নতুন নয়। আলিপুর আবহাওয়া দফতর বলছে আগামী সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা আরও দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। দিনের বেলায় শীত কার্যত উধাও হবে। উত্তর-পশ্চিমের শীতল হাওয়া না থাকলেও শুষ্ক আবহাওয়া থাকবে। দখিণা বাতাসের দাপট এখনই বাড়ছে না। ঘন কুয়াশার সতর্কতা আপাতত আর নেই। জেলাগুলিতে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। দক্ষিণবঙ্গেও হালকা কুয়াশার সম্ভাবনা।

উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় পশ্চিমী ঝঞ্ঝা, পূর্ব ও উত্তর পূর্ব দিকে সরে যাচ্ছে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে। আগামীকাল ১৬ই ফেব্রুয়ারি সোমবার দুটি পশ্চিমী ঝঞ্ঝা আসার প্রবল সম্ভাবনা।Weather Update

দক্ষিণবঙ্গে শীতের আমেজ ধীরে ধীরে কমবে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি চলে আসবে। বিভিন্ন জেলায় রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় এক থেকে দুই ডিগ্রি মত নিচে রয়েছে। তাপমাত্রা ধীরে ধীরে কিছুটা বাড়বে। পরবর্তী সপ্তাহে দু-তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান হাওয়া অফিসের। তবে এখনও সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচে রয়েছে। আগামী কয়েকদিন এই পরিস্থিতি চলবে। তাই কনকনে ঠান্ডা না থাকলেও গরমের তীব্রতাও অনুভূত হবে না।

দক্ষিণবঙ্গে পশ্চিমের জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে। আগামীতে এই তাপমাত্রা আরও বাড়বে। কলকাতা ও সংলগ্ন এলাকায় তাপমাত্রা ১৬ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে বলে অনুমান আবহাওয়াবিদদের। Weather Update

অন্যদিকে উত্তরবঙ্গেও এখন শীত বিদায়ের বাজনা। পাহাড় থেকে সমতল সব জেলাতেই হালকা থেকে মাঝারি মানের কুয়াশার সম্ভাবনা। আগামী তিন চার দিন হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা উত্তরবঙ্গের সব জেলাতেই। আগামী দু-তিন দিন দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং কোচবিহার জেলায় কুয়াশার সম্ভাবনা একটু বেশি থাকবে। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। উত্তরবঙ্গের উপরের দিকে কালিম্পং সহ সমতলের জেলাতে ১১ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে। সপ্তাহান্তে মালদা সহ নিচের দিকের জেলাতে ১৪ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা ।

কলকাতাতে আগামী সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা ১৮ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে।কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ১.৫ ডিগ্রি নিচে। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ০.৪ ডিগ্রি নিচে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বনিম্ন ৩৯ শতাংশ। সর্বোচ্চ ৮৪ শতাংশ। আজ রবিবার দিনের আকাশ পরিষ্কার। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৯ ডিগ্রি এবং ১৭ ডিগ্রির আশেপাশেই থাকবে।Weather Update


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment