আজ থেকেই রাজ্যজুড়ে তাপমাত্রার পারদ চড়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। গত আটচল্লিশ ঘণ্টার তুলনায় আজ সর্বোচ্চ তাপমাত্রার পারদ অনেকটাই চড়বে। বলা যেতে পারে, আজ থেকেই রাজ্য জুড়ে তীব্র গরমের স্পেল শুরু। দক্ষিণবঙ্গে আগামী চার দিনে তাপমাত্রা ধীরে ধীরে ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। ফলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৩ থেকে ৫ ডিগ্রি বেশি থাকার সম্ভাবনা রয়েছে।
উপকূলবর্তী জেলাগুলিতে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ৮০ থেকে ৯০ শতাংশের মধ্যে থাকতে পারে, আর বাকি জেলাগুলিতে তা প্রায় ৭০ থেকে ৮০ শতাংশের কাছাকাছি থাকবে। সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা ৩০ থেকে ৫০ শতাংশের মধ্যে থাকতে পারে।এদিকে, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় গরম ও অস্বস্তিকর আবহাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। (Weather Update)
আজ দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও পুরুলিয়া জেলায় এক বা দুই জায়গায় গরম ও আর্দ্র আবহাওয়া অনুভূত হতে পারে।
LSG vs DC: ঘরের মাঠে ধাক্কা লখনউয়ের, রিজ়ভি-স্টাবস জুটিতে জিতল দিল্লি
এপ্রিলের ৩ ও ৪ তারিখ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় একই ধরনের গরম ও আর্দ্র আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাঘুরি করছে। আজ থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া। তীব্র গরমের পরিস্থিতি তৈরি হবে। প্রায় প্রতিটি জেলাতেই সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি ছুঁয়ে ফেলবে। রবিবার পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও বাঁকুড়া জেলায় দু-এক জায়গায় হালকা বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অন্যান্য জেলায় ওই দিনও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।উত্তরবঙ্গে ছবিটা কিছুটা আলাদা। গরম সেখানেও বাড়বে। ফলে বড় পরিবর্তনের ইঙ্গিত আবহাওয়া দফতরের। (Weather Update)
আজ থেকে বৃষ্টি আরও কমে গিয়ে বেশিরভাগ জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে, তবে ওপরের ৫ জেলায় বজ্রপাতসহ ঝড়ের সম্ভাবনা।৩ থেকে ৫ এপ্রিল মূলত শুষ্ক আবহাওয়া থাকবে, কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা।
বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩. ০৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.৮ ডিগ্রি সেলসিয়াস নিচে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.০৬ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার শতকরা পরিমাণ সর্বোচ্চ ৯৬ শতাংশ । সর্বনিম্ন ৫২ শতাংশ। (Weather Update)
আজ বৃহস্পতিবার দিনের আকাশ আংশিক মেঘলা। বিকেলে ঝড়বৃষ্টি দমকা হওয়ার সম্ভাবনা। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩৬ ডিগ্রি এবং ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।

