রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

LSG vs DC: ঘরের মাঠে ধাক্কা লখনউয়ের, রিজ়ভি-স্টাবস জুটিতে জিতল দিল্লি

lsg vs dc
---Advertisement---

আইপিএল ২০২৬-এ ঘরের মাঠে হতাশাজনক শুরু করল লখনউ সুপার জায়ান্টস (LSG)। একানা স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৬ উইকেটে হেরে মরসুম শুরু করল ঋষভ পন্থের দল (LSG vs DC)। ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই ব্যর্থতার ছাপ স্পষ্ট ছিল লখনউ শিবিরে।

প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় লখনউ। তৃতীয় ওভারেই অদ্ভুতভাবে রান আউট হন অধিনায়ক ঋষভ পন্থ। মিচেল মার্শের সোজা শট মুকেশ কুমারের হাতে লেগে স্টাম্পে আঘাত করলে ক্রিজের বাইরে থাকা পন্থ (৭) ফিরে যান। এরপর নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে দল। আইডেন মার্করাম (১১), আয়ুষ বাদোনি (০), নিকোলাস পুরান (৮)—কেউই বড় ইনিংস খেলতে পারেননি।

মিচেল মার্শ কিছুটা লড়াই করে ২৮ বলে ৩৫ রান করেন। শেষদিকে আব্দুল সামাদের ২৫ বলে ৩৬ রানের ইনিংসে ভর করে লখনউ ১৮.৪ ওভারে ১৪১ রানে অলআউট হয়। দিল্লির হয়ে লুঙ্গি এনগিডি ও টি নটরাজন ৩টি করে উইকেট নেন, কুলদীপ যাদব নেন ২টি।

১৪২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি দিল্লিরও। প্রথম বলেই কেএল রাহুলকে ফিরিয়ে দেন মহম্মদ শামি। দ্রুতই পাথুম নিশাঙ্কা (১), নীতীশ রানা (১৫) সহ ২৬ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দিল্লি।

সেখান থেকেই ম্যাচ ঘুরিয়ে দেন সমীর রিজ়ভি ও ত্রিস্তান স্টাবস। পঞ্চম উইকেটে ১১৯ রানের দুর্দান্ত জুটি গড়ে ম্যাচ নিজেদের দিকে টেনে নেন তাঁরা। রিজ়ভি ৪৭ বলে ৭০ রানে অপরাজিত থাকেন, স্টাবস করেন ৩২ বলে ৩৯।

লখনউয়ের হয়ে প্রিন্স যাদব ২টি উইকেট নিলেও অন্য বোলাররা প্রভাব ফেলতে ব্যর্থ হন। শেষ পর্যন্ত ১৭.১ ওভারে ৪ উইকেট হারিয়ে সহজ জয় তুলে নেয় দিল্লি ক্যাপিটালস।

মরসুমের শুরুতেই এই হারের ফলে লখনউয়ের দলগঠন ও কৌশল নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।


Hindusthan News Point

রাজ্য, দেশ, বিদেশ, খেলা ও বিনোদনের নির্ভরযোগ্য খবর এক প্ল্যাটফর্মে। আমরা তুলে ধরি সত্য, বাস্তব ও মানুষের কথা। Voice of the Nation

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “LSG vs DC: ঘরের মাঠে ধাক্কা লখনউয়ের, রিজ়ভি-স্টাবস জুটিতে জিতল দিল্লি”

Leave a Comment