---Advertisement---
lifezone nursing home

Weather Update: আকাশে হাল্কা মেঘের আনাগোনা, আগামী তিন দিন রাজ্যে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস হাওয়া অফিসের

February 20, 2026 9:48 AM
Weather Update
---Advertisement---

তাপমাত্রায় ঠান্ডার শিরশিরানি তলানিতে গিয়েছে। ফাল্গুনের আকাশে হাল্কা মেঘের আনাগোনা। উষ্ণতা বাড়বে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন দুটো বাড়বে। বলছেন আবহাওয়াবিদরা। পাশাপাশি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপরে তৈরি হওয়া নিম্নচাপ অঞ্চলটি বৃহস্পতিবার একই জায়গায় রয়েছে।তবে তা ক্রমশ পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় শক্তিক্ষয় হবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।

আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ অঞ্চল। ক্রমে তা পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে এগোতে পারে বলে পূর্বাভাস। যদিও এর প্রভাব রাজ্যের ওপর পড়বে বলে এমন কোনও ইঙ্গিত দেননি আবহাওয়াবিদরা। আগামী তিন দিন ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস করে সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে রাজ্যে। পরবর্তী কয়েক দিন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে সবচেয়ে কম তাপমাত্রা ছিল কল্যাণীতে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের সমতলে সবচেয়ে কম তাপমাত্রা কোচবিহারে ছিল ১২.১ ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিঙে বৃহস্পতিবারের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬ ডিগ্রি সেলসিয়াস। Weather Update

সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার পারদের এই উর্ধ্বমুখী হওয়া অস্বাভাবিক নয়। বরং সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা এখন স্বাভাবিকের কাছাকাছি রয়েছে। তারপরের বৃদ্ধিতে কোনও অস্বাভাবিকতা নেই। এই সময় পারদের অবস্থান এটাই থাকে। আপাতত শুষ্ক আবহাত্তয়া। বৃষ্টির কোনও ইঙ্গিত নেই। এখন সকালে ঠান্ডার অতি হাল্কা রেশ রয়েছে। তবে দিনের বাকি সময় তার ছিটেফোঁটা নেই।

কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ দশমিক ৭ ডিগ্রি নিচে। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে শূন্য দশমিক ৬ ডিগ্রি উপরে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বনিম্ন ৩২ শতাংশ। সর্বোচ্চ ৭৮ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতা কমে যাওয়াতে ত্বকে টান পড়ছে।

আজ শুক্রবার দিনের আকাশ আংশিক মেঘলা। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩১ ডিগ্রি এবং ১৯ ডিগ্রির আশেপাশে থাকবে।Weather Update


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment