---Advertisement---
lifezone nursing home

Weather Update: বৃষ্টির পূর্বাভাস দুই বঙ্গের একাধিক জেলায়, আলু চাষে কী ক্ষতি হতে পারে? কি বলছে হাওয়া অফিস

February 22, 2026 10:01 AM
---Advertisement---

আজ এবং আগামিকাল দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুত সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। এটা মূলত ঝাড়গ্রাম দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনাতে হতে পারে। এছাড়া মোটের ওপর আগামী সাতদিন বঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে। ফাল্গুনের মাঝামাঝিতে বৃষ্টির ভ্রুকুটির কারণ ব্যাখ্যায় আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে বাতাসের নিম্নস্তরের গতি প্রকৃতির পরিবর্তনের সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কিছুটা থাকতে পারে। তারজন্যই এই বৃষ্টিপাত। বঙ্গোপসাগর থেকে কিছুটা জলীয় বাষ্প এইসব জেলাগুলোতে বায়ুর নিম্নস্তরে প্রবেশ করতে পারে। তারই জেরেই এই বৃষ্টিপাতের সম্ভাবনা। পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তরবঙ্গের জলপাইগুড়ি দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা। (Weather Update)

আগামী দুদিনে নুন্যতম তাপমাত্রা আরও একটু বাড়বে। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা দুই ডিগ্রি মত বাড়বে। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি রয়েছে। সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। তারপর আর তাপমাত্রার বিশেষ তারতম্য হবে না। তবে রবিবার এবং সোমবার অর্থাৎ আজ ও আগামিকাল মেঘলা আকাশ থাকার কারণে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে ২১ ডিগ্রি সেলসিয়াসের কাছে যেতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ২৯ থেকে ৩১ ডিগ্রির মধ্যে থাকতে পারে। কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে আজ এবং আগামিকাল মেঘলা আকাশ হতে পারে। অনেকদিন পরে বৃষ্টির সম্ভাবনা। ফলে চাষাবাদে প্রভাব পড়তে পারে। বিশেষ করে আলু চাষের ক্ষতি হতে পারে বলে বলা হয়েছে মনে করা হচ্ছে। (Weather Update)

কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে শূন্য দশমিক আট ডিগ্রি ওপরে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বনিম্ন ৩৮ শতাংশ। সর্বোচ্চ ৮৩ শতাংশ। (Weather Update)

আজ রবিবার দিনের আকাশ পরিষ্কার । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩১ ডিগ্রি এবং ২০ ডিগ্রির আশেপাশে থাকবে। (Weather Update)


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment