---Advertisement---
lifezone nursing home

মেঘাচ্ছন্ন আকাশ থাকলেও সূর্য ওঠার পরেই ব্যাপক গরম, কবে নামবে বৃষ্টি ?

May 24, 2026 10:58 AM
Weather Update
---Advertisement---

মেঘ কেটে গেলেই রোদের দাবদাহে খেল শুরু হয়। কষ্ট আরও বাড়িয়ে তোলে। ভারতীয় আবহাওয়া দফতর বা IMD-র পূর্বাভাসও বলছে, আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। (Weather Update) তবে মেঘ কেটে গেলে রোদের দাবদাহে কষ্ট আরও বাড়বে শহরবাসীর। অন্যদিকে, জেলাতে চালিয়ে ব্যাট করবে গরম। চাঁদিফাটার মতো রোদ উঠবে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরে ।


আজ কলকাতা সহ জেলার আবহাওয়া কেমন থাকবে ?


কলকাতা ও লাগোয়া এলাকায় আগামী ২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হতে পারে এবং বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে IMD। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রবিবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। বিশেষ করে পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। IMD-র পূর্বাভাস অনুযায়ী, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং পশ্চিম মেদিনীপুর জেলায় এক বা দু’টি স্থানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। (Weather Update) হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। এছাড়াও পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে। যার জেরে ভ্যাপসা গরমে নাজেহাল হতে পারেন সাধারণ মানুষ। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম ও পশ্চিম মেদিনীপুর জেলার বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

(Weather Update) অন্যদিকে কয়েকদিন ধরেই উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হচ্ছে। রবিবার বৃষ্টির দাপট আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলির কিছু কিছু এলাকাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আরও পড়ুন: চালকের কেবিনে গোপন চেম্বার, সেখান থেকেই উদ্ধার ৮০০ কেজি গাঁজা


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment