---Advertisement---
lifezone nursing home

স্বস্তির খবর হাওয়া অফিসের, বুধ থেকে ভিজবে দক্ষিণবঙ্গ, উত্তরে আজ-কালও বৃষ্টি জারি

May 25, 2026 12:38 PM
Weather Update
---Advertisement---

কয়েকদিন কালবৈশাখীর বৃষ্টি হলেও বর্ষার দেখা নেই দক্ষিণবঙ্গে। চলছে গরমের অস্বস্তি। (Weather Update) তবে আশারবাণী চলতি সপ্তাহ থেকেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। কিছুটা স্বস্তি দিয়ে কমবে তাপমাত্রাও। তবে উত্তরবঙ্গে আজও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।


(Weather Update) আবহাওয়া অফিস বলছে, ২৬ মে পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে দক্ষিণবঙ্গে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে অসহনীয় গরম বজায় থাকবে। তারপর থেকে আবহাওয়ার পরিবর্তন হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ভিজবে একাধিক দক্ষিণের জেলা। সেইসঙ্গে আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কমতে পারে প্রায় ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। অর্থাৎ কিছুটা হলেও স্বস্তি ফিরবে। তার আগে এদিনও বিক্ষিপ্তভাবে ভিজতে পারে দক্ষিণবঙ্গের কিছু জেলা। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভিজতে পারে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। এরপর বুধবার, ২৭ মে থেকে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে দক্ষিণে গরমে নাজেহাল হলেও আজও উত্তরবঙ্গে ঝড়-জল। (Weather Update) ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরে। কিছু অংশে অতি ভারী বৃষ্টিও হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। আগামীকাল মঙ্গলবারও একই রকম থাকবে আবহাওয়া। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে উত্তরের জেলাগুলিতে। তবে বৃষ্টি কমলে বাড়বে তাপমাত্রা।


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment