---Advertisement---
lifezone nursing home

Weather Update: রাজ্যজুড়ে বজ্রপাত সহ ঝড় বৃষ্টির প্রবণতা বাড়তে চলেছে, কী বলছে হাওয়া অফিস ?

March 26, 2026 9:30 AM
Weather Update
---Advertisement---

দিনের সর্বোচ্চ ৩০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঢুকে পড়লেও স্বাভাবিকের চেয়ে বেশ নিচে তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক হতে চলেছে। উত্তরবঙ্গে এখনও বৃষ্টি পরিস্থিতি। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমানে জলীয় বাষ্প আসার কারণেই উত্তরে বৃষ্টি হচ্ছে।দক্ষিণবঙ্গে মূলত পশ্চিমের জেলাগুলোতে ঝড় বৃষ্টি হচ্ছে। তবে তা কমার ইঙ্গিত।

সোমবার ৩০ মার্চ থেকে রাজ্যের সামগ্রিক বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির পরিস্থিতির উন্নতি হবে। আলিপুর আবহাত্তয়া দফতর জানিয়েছে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢোকায় এবং অনুকূল বায়ুপ্রবাহের কারণে পশ্চিমবঙ্গ জুড়ে বজ্রপাত সহ ঝড়ে বৃষ্টির প্রবণতা বাড়তে চলেছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে ওডিশা হয়ে দক্ষিণ ছত্তিশগড় পর্যন্ত সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১.৫ কিলোমিটার উচ্চতায় একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এর প্রভাবেই রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গের ওপরের ৫ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ার সহ অন্য জেলায় বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা। কোথাও কোথাও দমকা হাওয়া ও বজ্রপাতও হতে পারে। (Weather Update)

উত্তরবঙ্গে আজ ২৬ মার্চ বৃহস্পতিবার, ওপরের ৫ জেলার এক-দু’টি জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। বাকি জেলায় শুষ্ক আবহাওয়া।আগামীকাল ২৭ মার্চ শুক্রবার উত্তরবঙ্গের বেশিরভাগ জায়গায় বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। দার্জিলিং ও কালিম্পংয়ে কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা। একই সঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের দু-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদহ ও দুই দিনাজপুরে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

আরও পড়ুন: Dhurandhar The Revenge: শখের দাম ‘আড়াই হাজার’, নিজের অভিনয় বড় পর্দায় দেখতে পারলেন না ধুরন্ধরের অটোকালক

২৮ মার্চ শনিবার, উত্তরবঙ্গ জুড়ে বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।২৯ মার্চ রবিবার, বৃষ্টি কমবে উত্তরবঙ্গে। কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।৩০ মার্চ সোমবার ওপরের ৫ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। বাকি জেলায় শুষ্ক আবহাওয়া। (Weather Update)

দক্ষিণবঙ্গে, ২৬ মার্চ , আজও পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে।২৭ মার্চ শুক্রবার ফের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও ঝাড়গ্রামের একাধিক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। ২৮ মার্চ শনিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই অনেক জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। ২৯ মার্চ রবিবার দক্ষিণবঙ্গের কিছু জায়গায় বজ্রপাত সহ হালকা বৃষ্টি হতে পারে। সোমবার ৩০ মার্চ দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া ও নদিয়ার হালকা বৃষ্টি হতে পারে। অন্য জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া। এরপর থেকে আবহাওয়ার উন্নতি।

বুধবার কলকাতা এবং লাগোয়া অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ০৪ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ২ দশমিক ০৩ ডিগ্রি নিচে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ দশমিক ০৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে শূন্য দশমিক ৫ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার শতকরা পরিমাণ সর্বোচ্চ ৯০ শতাংশ । সর্বনিম্ন ৫১ শতাংশ। (Weather Update)

আজ বৃহস্পতিবার, দিনের আকাশ আংশিক মেঘলা। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩৩ ডিগ্রি এবং ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “Weather Update: রাজ্যজুড়ে বজ্রপাত সহ ঝড় বৃষ্টির প্রবণতা বাড়তে চলেছে, কী বলছে হাওয়া অফিস ?”

Leave a Comment