দিন কয়েক আগেই নিম্নচাপের বৃষ্টিতে ভিজেছিল বাংলা। এ বার বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ। যার প্রভাবে আজ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। ১২ অগস্ট থেকে ১৪ অগস্ট পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গে আজও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভবনা রয়েছে। জারি হলুদ সতর্কতা (Weather Update)।
Weather Update: বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত শক্তিশালী হয়ে নিম্নচাপ তৈরি করবে। বুধবার নিম্নচাপ তৈরির প্রবল সম্ভবনা উত্তর বঙ্গোপসাগরে। মৌসুমী অক্ষরেখা মধ্যপ্রদেশের নিম্নচাপ ক্ষেত্রে প্রবেশ করেছে। এরপর ডালটনগঞ্জ হয়ে দিঘার ওপর দিয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়েছে। এই অক্ষরেখা পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
দক্ষিণবঙ্গে আজ ভারী বৃষ্টির সম্ভবনা। হলুদ সতর্কতা জারি দুই জেলাতে। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সর্তকতা আট জেলাতে। কলকাতা, হাওড়া, বাঁকুড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলাতে হলুদ সর্তকতা।
আগামিকাল বুধবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভবনা। জারি হলুদ সতর্কতা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সর্তকতা সব জেলাতে। বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।
শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে। শনিবার ও রবিবার বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি দু এক জায়গায় হলেও সতর্কতা নেই।
উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?
উত্তরবঙ্গে আজ ভারী বৃষ্টির কোনও সতর্কতা নেই। বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। হলুদ সর্তকতা জারি মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। বুধবার ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার কিছু অংশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভবনা। বাকি জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভবনা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতি বেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। শুক্রবার ও শনিবার ফের ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি। রবিবার বৃষ্টির পরিমাণ আরও বাড়বে।
মঙ্গল ও বুধবার ঝড় বৃষ্টির সম্ভাবনা কলকাতাতে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সর্তকতা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে।








