ভরা চৈত্রে সকালবেলা শিরশিরে ঠাণ্ডার অনুভূতি খুবই বিরল। তবে গতকাল সারাদিন প্রায় আকাশের মুখ ভার থাকায় এবং বৃষ্টির কারণে রবিবার সকালটা খানিক এমনভাবেই শুরু হল। আজ ২২ মার্চ, রবিবার দক্ষিনবঙ্গের আকাশ মূলত পরিষ্কার থাকবে। গত কয়েকদিনের বৃষ্টির প্রভাব কাটতে শুরু করেছে, ফলে ধীরে ধীরে গরম বাড়বে। বৃষ্টির কোনও বড় সম্ভাবনা নেই, তবে আর্দ্রতার কারণে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে, যা অস্বস্তি বাড়াবে। চৈত্রের শুরুতে কলকাতায় পারদ পতন। যাবতীয় রেকর্ড ভেঙে শহর তাপমাত্রা নামলো বেশ নীচে। Weather Update
শনিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় প্রায় ১১ ডিগ্রি কম। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৪.৪ ডিগ্রি কম। এই পরিসংখ্যানে চোখ কপালে শহরবাসীর। ফের একবার জ্যাকেট গায়ে চাপাতে হবে নাকি?
ATM Security: ATM-কে আরও নিরাপদ করার কথা ভাবছে RBI, উঠছে একাধিক প্রশ্ন
যদিও আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে বলে মনে করছে আবাওহাওয়া দফতর। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা ও সংলগ্ন এলাকায় আংশিক মেঘলা আকাশ থাকার পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। Weather Update
রবিবার উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের ক্ষেত্রে পূর্বাভাস বলছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলির বহু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি। উত্তরবঙ্গের অন্যান্য জেলায় এক-দু’ জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।











2 thoughts on “Weather Update: একধাক্কায় পারদ পতন, কয়েকদিনের বৃষ্টিতে শিরশিরে অনুভুতি, আজ কেমন থাকবে আবহাওয়া?”