Site icon Hindustan News Point

১ জুন থেকে রাজ্যের মহিলাদের জন্য সরকারি বাসে ফ্রি যাত্রা, বিজ্ঞপ্তি জারি পরিবহণ দফতরের

Free Bus Service For Women

মহিলাদের যাতায়াত আরও সহজ করা এবং সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়নকে উৎসাহ দিতে বড় সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। (Free Bus Service For Women) রাজ্যের পরিবহণ দফতরের জারি করা সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১ জুন, ২০২৬ থেকে পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্য পরিচালিত বাসে মহিলাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা চালু করা হবে।

২১ মে, ২০২৬ তারিখে প্রকাশিত এই সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্যের মহিলাদের গণপরিবহণ ব্যবহারে আরও বেশি উৎসাহিত করা এবং সহজলভ্যতা বাড়ানোর লক্ষ্যেই এই প্রকল্প কার্যকর করা হচ্ছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এই সুবিধা শুধুমাত্র নির্দিষ্ট কিছু রুটে নয়, বরং রাজ্যের সব ধরনের স্বল্প দূরত্ব ও দীর্ঘ দূরত্বের সরকারি বাস পরিষেবাতেই প্রযোজ্য হবে। অর্থাৎ শহর ও জেলার মধ্যে চলাচলকারী বিভিন্ন ক্যাটাগরির স্টেট-রান বাস পরিষেবায় এই সুবিধা পাওয়া যাবে।

সরকার জানিয়েছে, এই প্রকল্পের আওতায় প্রত্যেক মহিলা উপভোক্তার জন্য একটি স্মার্ট কার্ড (QR কোড সম্বলিত ডিজিটাল কার্ড) তৈরি করা হবে। ওই কার্ডে উপভোক্তার নাম ও ছবি থাকবে। এই কার্ড পাওয়ার জন্য নির্দিষ্ট আবেদন করতে হবে এবং তা সংশ্লিষ্ট এলাকার বিডিও (BDO) বা এসডিও (SDO)-র কাছে জমা দিতে হবে। (Free Bus Service For Women)

স্মার্ট কার্ড তৈরির জন্য পরিচয়পত্র হিসেবে একাধিক সরকারি নথি গ্রহণ করা হবে। তার মধ্যে রয়েছে—

তবে প্রকল্প চালুর শুরুতে এবং স্মার্ট কার্ড ইস্যু না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী ব্যবস্থা রাখা হয়েছে। প্রাথমিক পর্যায়ে মহিলারা উপরে উল্লেখিত যে কোনও বৈধ ফটো আইডি দেখিয়ে বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। পরিচয় যাচাইয়ের পর বাসের কন্ডাক্টর তাঁদের ‘Zero Value Ticket’ বা ‘Thermal Paper Ticket’ ইস্যু করবেন।

(Free Bus Service For Women) এই সিদ্ধান্ত কার্যকর করতে অর্থ দফতরের অনুমোদন এবং মন্ত্রিসভার সম্মতিও নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এই প্রকল্প (Free Bus Service For Women) বাস্তবায়িত হলে প্রতিদিন কর্মক্ষেত্র, শিক্ষা, চিকিৎসা বা অন্যান্য প্রয়োজনের জন্য যাতায়াত করা লক্ষ লক্ষ মহিলার আর্থিক চাপ কমতে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে জেলার মহিলাদের জন্য সরকারি পরিবহণ ব্যবহারের সুযোগ আরও বাড়বে। সরকারের তরফে এই উদ্যোগের মাধ্যমে একটি স্পষ্ট বার্তাও তুলে ধরা হয়েছে— মহিলাদের স্বাধীন চলাচল, নিরাপদ গণপরিবহণে প্রবেশাধিকার এবং সামাজিক অংশগ্রহণকে আরও শক্তিশালী করাই এখন অগ্রাধিকার।

আপনার অ্যাকাউন্টে DBT-র সুবিধা আছে তো? চেক করবেন কীভাবে? রইল বিস্তারিত


Exit mobile version