---Advertisement---
lifezone nursing home

আপনার অ্যাকাউন্টে DBT-র সুবিধা আছে তো? চেক করবেন কীভাবে? রইল বিস্তারিত

May 21, 2026 5:05 PM
Adhaar Seeding DBT
---Advertisement---

রাজ্যে নতুন সরকার গঠনের পর থেকেই রাজ্যে চালু থাকা সমস্ত জনকল্যাণমূলক প্রকল্পগুলি নিয়ে পরপর নানা নির্দেশিকা আসতে শুরু করেছে। আগামী জুন মাসের ১ তারিখ থেকেই মিলবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাও। এই পরিস্থিতিতে সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী প্রত্যেক আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে DBT র সুবিধা থাকা আবশ্যক। এই সুবিধা না থাকলে সরকারি প্রকল্পের টাকা সরাসরি ব্যাঙ্কে ঢুকতে সমস্যা হতে পারে।

এই খবর জানাজানি হওয়ার পর থেকেই অনেকের মধ্যেই নানা আশঙ্কা ছড়িয়েছে। ব্যাঙ্ক এবং সাইবার ক্যাফের বাইরে দেখা যাচ্ছে লম্বা লাইন। তবে এই গরমে আর কোথাও যাওয়ার দরকার নেই। ঘরে বসে ৫ মিনিটেই চেক করে নিন আপনার ব্যাঙ্কের সঙ্গে এই DBT পরিষেবা যুক্ত আছে কিনা।

কী এই DBT?

DBT হলো Direct Benefit Transfer যে কোনও সরকারি প্রকল্প যাতে সরাসরি গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেই জমা পড়ে, তার জন্যই এই ব্যবস্থা। সরাসরি ব্যাঙ্কে ডিপোজিট না করলে, অনেক সময়ই যোগ্য, বৈধ গ্রাহকদের প্রাপ্য টাকা চুরি হয়ে যেত। তাই এই উদ্যোগ।

কীভাবে DBT চেক করবেন?

পদ্ধতি ১: UIDAI / myAadhaar পোর্টাল

অফিসিয়াল myAadhaar পোর্টালে যান। ‘Login’-এ ক্লিক করুন, আপনার আধার নম্বরটি লিখুন, ক্যাপচা (Captcha) পূরণ করুন এবং ‘Submit’ করুন। আপনার নিবন্ধিত মোবাইল নম্বরে পাঠানো OTP-টি লিখুন। আপনার ম্যাপ করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং সেটির বর্তমান অবস্থা (active status) দেখার জন্য ‘Bank Seeding Status’-এ ক্লিক করুন।

পদ্ধতি ২: NPCI পোর্টাল

NPCI ওয়েবসাইটটি ভিজিট করুন। ‘Consumers’ ট্যাবে যান এবং ‘Bharat Aadhaar Seeding Enabler (BASE)’-কে নির্বাচন করুন। ‘Aadhaar Mapped Status’-এ ক্লিক করুন। আপনার আধারের বিবরণ লিখুন, ক্যাপচা সমাধান করুন এবং আপনার ফোনে পাঠানো OTP-এর মাধ্যমে যাচাই করুন। সিস্টেমটি আপনার ম্যাপ করা ব্যাংকের নামটি প্রদর্শন করবে এবং নিশ্চিত করবে যে আপনার ম্যাপিং-এর অবস্থা “Enabled for DBT” (DBT-এর জন্য সক্ষম) কি না।

যদি এরপর আপনি দেখতে পান যে আপনার ব্যাংকের সঙ্গে আধার সিডিং নেই তাহলে আপনি ঘরে বসে বা ব্যাংকে গিয়ে এই পরিষেবার জন্য আবেদন করতে পারবেন।

কীভাবে ডিবিটি পরিষেবার জন্য আবেদন করবেন?

এনপিসিআই (NPCI) ও উমঙ্গ অ্যাপ থেকে ডিবিটি লিঙ্ক করা যায়।

NPCI তে লিংকের পদ্ধতি

  • প্রথমে NPCI-র অফিসিয়াল ওয়েবসাইট- https://www.npci.org.in/- এ ক্লিক করতে হবে।তারপর হোমপেজে কাস্টমার অপশনটিতে ক্লিক করতে হবে।সেখানে ভারত আধার সিডিং এনরোলমেন্ট (Bharat Aadhaar Seeding Enrollment) বলে একটি অপশন পাবেন। সেই লিঙ্কে ক্লিক করুন।এবার আধার সিডিং- ডি-সিডিং (Aadhaar Seeding/De-seeding) অপশন আসবে। তাতে ক্লিক করুন।এবার নিজের আধার নম্বর দিতে হবে।
  • এরপর রিকোয়েস্ট ফর আধার সিডিং অপশনে ক্লিক করতে হবে।যদি প্রথমবার সিডিং হয় অর্থাৎ আগে অন্য কোনও অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি না থাকে, তাহলে ফ্রেশ সিডিং (Fresh Seeding) অপশন আসবে।
  • যদি একই ব্যাঙ্কের অন্য অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক থাকে, তাহলে মুভমেন্ট সেম ব্যাঙ্ক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট (Movement Same Bank With Another Account) অপশন আসবে।
  • অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অপর একটি ব্যাঙ্কের অ্যাকাউন্টে ডিবিটি করতে হলে, মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাঙ্ক টু অ্যানাদার অ্যাকাউন্ট অপশনে ক্লিক করতে হবে।
  • এবার রিকোয়েস্ট ফর আধার (Request for Aadhaar) অপশনে সিডিং-এ ক্লিক করুন। যে ব্যাঙ্কের সঙ্গে ডিবিটি লিঙ্ক করাতে চান, সেই ব্যাঙ্ক লিস্ট থেকে বেছে নিন।
  • এবার সিডিং টাইপ থেকে নিজের প্রয়োজনীয় অপশন বেছে নিন। নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর লিখে নীচের টিকবক্সে ক্লিক করে সাবমিট অপশনে ক্লিক করুন।
  • এরপর আধারের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বরে ওটিপি আসবে। সেটি বসিয়ে কনফার্ম অপশনটিতে ক্লিক করলেই ডিবিটি হয়ে যাবে।

কারা পাবেন না ‘অন্নপূর্ণা ভাণ্ডার’-এর টাকা? কী বলছে রাজ্য সরকার? রইল বিস্তারিত

Umang অ্যাপ থেকে ডিবিটি করবেন কী করে?

  • প্রথমে উমঙ্গ অ্যাপ ডাউনলোড করে বা অফিসিয়াল ওয়েবসাইট https://web.umang.gov.in/- এ ক্লিক করুন।
  • তারপর লগ ইন করুন নিজের মোবাইল নম্বর দিয়ে।
  • এবার সার্চ বক্সে আধার সিডিং অপশনে ক্লিক করুন। নিজের আধার নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এবং ব্যাঙ্কের নাম সঠিকভাবে বসান।
  • এরপর ওটিপি ভেরিফিকেশন করে সাবমিট করুন।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুল ও সত্য তথ্য তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “আপনার অ্যাকাউন্টে DBT-র সুবিধা আছে তো? চেক করবেন কীভাবে? রইল বিস্তারিত”

Leave a Comment