---Advertisement---
lifezone nursing home

West Bengal Assembly Election: BJP-র থেকে টিকিট পাবেন অভয়ার মা? প্রকাশ্যে মতবিরোধ

March 25, 2026 4:47 PM
West Bengal Assembly Election
---Advertisement---

জল্পনা এখন তুঙ্গে—আদৌ কি ভোটে দাঁড়ানোর টিকিট পাবেন অভয়ার মা? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে মানুষের মনে। আর জি কর কাণ্ডে অভয়ার মা নিজেই চেয়েছিলেন পানিহাটি থেকে BJP-র প্রার্থী হিসেবে দাঁড়াতে। মূলত মেয়ের মৃত্যুর সঠিক বিচার পাওয়ার আশাতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছিলেন সংবাদমাধ্যমে। তবে এখনও পর্যন্ত দলের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।(West Bengal Assembly Election)

এর আগে আর জি কর কাণ্ডে নিহত চিকিৎসকের মা-বাবা যখন নবান্ন অভিযানে অংশ নেন, তখন তাঁদের সমর্থন জানিয়ে অভিযানে যোগ দিয়েছিলেন বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, অভয়ার মাকে প্রার্থী করা নিয়ে দলের অন্দরে মতপার্থক্য স্পষ্ট। এই বিষয়ে শুভেন্দু অধিকারী সমর্থন জানালেও শমীক ভট্টাচার্য এবং সুকান্ত মজুমদার এই প্রস্তাবে রাজি নন।

অভয়ার মা দাবি করেছেন, CPI(M) তাঁদের এই বিষয়টিকে নিয়ে শুধুমাত্র রাজনীতি করেছে। তাঁর বক্তব্য, BJP ক্ষমতায় এলে তাঁরা ন্যায্য বিচার পেতে পারেন। তবে এই মন্তব্যের পরই সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় ওঠে। অনেকেই মনে করছেন, মেয়ের মৃত্যুকে হাতিয়ার করে ভোটে দাঁড়ানোর সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়।(West Bengal Assembly Election)

এছাড়াও, দলের একাংশের মতে, আর জি কর কাণ্ড শুধুমাত্র পানিহাটির ইস্যু নয়। তাই অভয়ার মাকে প্রার্থী করলে কতটা রাজনৈতিক লাভ হবে, তা নিয়েও প্রশ্ন উঠছে। সব মিলিয়ে অভয়ার মা-কে প্রার্থী করা নিয়ে এখন দ্বিধায় BJP। একদিকে অভয়ার নাম সামনে রেখে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা অন্যদিকে চারিদিকে কটাক্ষ। সব মিলিয়ে এখন চাপে BJP। (West Bengal Assembly Election)

এখন দেখার, শেষ পর্যন্ত BJP কী সিদ্ধান্ত নেয়—অভয়ার মা কি আদৌ ভোটে দাঁড়ানোর সুযোগ পাবেন?

Sonarpur Grp : খোয়া যাওয়া মোবাইল উদ্ধার করে ভুক্তভোগীদের ফিরিয়ে দিল রেল পুলিশ, সোনারপুর জিআরপির উদ্যোগ


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “West Bengal Assembly Election: BJP-র থেকে টিকিট পাবেন অভয়ার মা? প্রকাশ্যে মতবিরোধ”

Leave a Comment