Site icon Hindustan News Point

West Bengal Election: অভয়া বাহিনী থেকে ১০০ ইউনিট ফ্রি বিদ্যুৎ, একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে ইস্তেহার প্রকাশ বামেদের

West Bengal Election

‘বামেরা শূন্য’, বিগত কয়েক বছর ধরে এই কথা বারবার শুনতে হয়েছে তাদের। তবে এবার বিধানসভা নির্বাচনে নিজেদের খাতা খুলতে মরিয়া লাল শিবির। এবার তাই প্রার্থী তালিকা থেকে ভোট প্রচার কোথাও একটুও খামতি রাখেনি CPIM। তবে এত কিছু করে ও ভোট বাক্সে ফলাফলটা পাল্টাবে না বলে কটাক্ষ করছিলেন বিরোধীরা। আর এরই মধ্যে বামেরা প্রকাশ করলো তাদের ইস্তেহার। ইস্তেহারে এক গুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছে তারা।

গত পাঁচ বছর ধরে বামেদের কোনও প্রতিনিধিই নেই রাজ্য বিধানসভায়। বারবার ‘শূন্য’র খোঁচা শুনতে হয়েছে রাজ্যের একসময়ের শাসক দল সিপিএম-কে। এবার ফের রাজ্যে বিধানসভা নির্বাচন। শূন্যের খরা কাটাতে মরিয়া লাল শিবির। একঝাঁক তরুণ মুখের সঙ্গে প্রবীণ নেতাদের নিয়ে একটি প্রার্থিতালিকা করা হয়েছে। জেলায় জেলায় বাংলা বাঁচাও যাত্রা চলছে। বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করছেন মীনাক্ষী, দীপ্সিতারা। আর এবার ভোটকে সামনে রেখে ইস্তেহার প্রকাশ করল সিপিএম। এ দিন, সাংবাদিক বৈঠকে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর হাত ধরে এই ইস্তেহার প্রকাশিত হয়। সেই ইস্তেহারে রাজ্যবাসীর উন্নয়নের জন্য একাধিক প্রতিশ্রুতি দিয়েছে বামেরা। (West Bengal Election)

কী কী প্রতিশ্রুতি দিল বামেরা?

১। প্রতিটি পরিবারের জন্য অন্তত একটি স্থায়ী কাজ।ক) প্রত্যেক নিবন্ধিত বেকারকে অন্তত ২টি চাকরির প্রস্তাব, খ) গরিব মানুষের জন্য শহরে বছরে ১২০ দিন, গ্রামে ২০০ দিন কাজ, ৬০০ টাকা দৈনিক মজুরি।

২। ৫ বছরের মধ্যে সমস্ত সরকারি শূন্যপদ পূরণ, আবারও বছর-বছর স্বচ্ছতার সঙ্গে SSC, SCS, PSC।

৩। ভারী ও মাঝারি শিল্প ফিরিয়ে আনার উদ্যোগ, ক্ষুদ্র ও কুটির শিল্পে দেশে প্রথম স্থান পুনরুদ্ধার, নতুন সফটওয়্যার ও হার্ডওয়্যার পার্ক তৈরি, প্রতিটি জেলায় শিল্প তালুক। (West Bengal Election)

৪। শ্রমিকের দৈনিক মজুরি ন্যূনতম ৭০০ টাকা, ৪টি শ্রমকোড রাজ্যে প্রয়োগ নয়, সমকাজে সমমজুরি, কর্মরত নারী শ্রমিক-কর্মচারিদের জন্য ক্রেশ, তৃতীয় লিঙ্গ ও Queer শ্রমিকদের সমকাজে সমমজুরি, সামাজিক সুরক্ষা এবং কর্মীর মর্যাদা।

৫। ১৬টি ফসলের ন্যূনতম সহায়ক মূল্য করা হবে দেড় গুণ।

৬। শিক্ষায় রাজ্য বাজেটের ২০ শতাংশ বরাদ্দ, স্নাতক স্তর পর্যন্ত টিউশন ফি মকুব, স্বাস্থ্যে বাজেটের ১০ শতাংশ, হাসপাতাল ও মেডিকেল কলেজে সব শূন্যপদ পূরণ, প্রতি জেলায় মেডিক্যাল কলেজ, আধুনিক হাসপাতাল। (West Bengal Election)

Adhir Chowdhury Election Campaign: ফের অধীরের প্রচারে অশান্তি, দেওয়া হলো ‘গো ব্যাক’ স্লোগান

৭। বন্ধ করা হবে প্রিপেইড ডায়নামিক স্মার্ট মিটার বসানো, যারা আয়করদাতা নন তাদের জন্য- ১০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ সম্পূর্ণ বিনা মাশুলে, ২০০ ইউনিট পর্যন্ত অর্ধেক দামে।

৮। মাইক্রো ফিনান্স সংস্থাগুলির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা।

৯। নদীভাঙন রোধে কার্যকর কর্মসূচি, খাল, বিল, পুকুর, জলাভূমি এবং নদী রক্ষায় কঠোর আইন।

১০। দুর্নীতির বিরুদ্ধে আপসহীন তদন্ত, বিচারের জন্য বিশেষ তদন্ত কমিশন গঠন।

১১। নারী নিরাপত্তা, ক্ষমতায়ন: ৫ বছরের মধ্যে ২০ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী তৈরি, প্রতিটি জেলায় পুলিশের নিজস্ব ‘স্বশাসিত অভয়া বাহিনী’। তামান্না, অভয়া-সহ সকল নির্যাতিতার ন্যায়বিচার, প্রতিটি জেলায় পুলিশের নিজস্ব কিন্তু ‘স্বশাসিত অভয়া বাহিনী’।

১২। প্রবীণদের জন্য ‘স্বাস্থ্য সেবা’ প্রকল্প, সব দরিদ্র প্রবীণ নাগরিকদের জন্য ৬,০০০ টাকা বার্ধক্য ভাতা। (West Bengal Election)

১৩। সংখ্যালঘু ও আদিবাসী এলাকায় স্কুল-কলেজ-হস্টেল তৈরিতে অগ্রাধিকার, বাড়ানো হবে উচ্চশিক্ষায় বৃত্তি ও সংরক্ষণ, ধর্মীয় স্বাধীনতায় নিরাপত্তা সুনিশ্চিত করা, সংখ্যালঘু ও আদিবাসী প্রধান অঞ্চলের জন্য আলাদা উন্নয়ন বোর্ড, সংখ্যালঘু ও আদিবাসী সংস্কৃতির পূর্ণ মর্যাদা ও সুরক্ষা দান, আদিবাসীদের জমি ও বনাধিকার আইনি সুরক্ষায় নিশ্চিত করা। তফসিলি জাতি উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য সংরক্ষণের অধিকার এবং মর্যাদা ফিরিয়ে আনা হবে।


Exit mobile version