---Advertisement---
lifezone nursing home

Adhir Chowdhury Election Campaign: ফের অধীরের প্রচারে অশান্তি, দেওয়া হলো ‘গো ব্যাক’ স্লোগান

April 5, 2026 1:39 PM
Adhir Chowdhury Election Campaign
---Advertisement---

ফের প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে পড়লেন অধীর চৌধুরী (Adhir Chowdhury Election Campaign)। তাঁকে দেখে গো ব্যাক স্লোগান দিলেন তৃণমূল কর্মী সমর্থকেরা। শনিবার এমন ঘটনা ঘটায়, আজ অর্থাৎ, ৫ মার্চ যথেষ্ট নিরাপত্তা ছিল অধীরের প্রচারে। নিরাপত্তার দায়িত্বে ছিলেন একজন ডিএসপি এবং একজন আইসির নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী। এছাড়াও ছিল অধীর চৌধুরীর জন্য কেন্দ্রের দেওয়া ওয়াই ক্যাটেগরির নিরাপত্তাবাহিনী। নিরাপত্তা এতটাই নিশ্চিদ্র ছিল যে প্রচারের সময় অধীর চৌধুরীর কাছে সংবাদমাধ্যমকেও সেভাবে ঘেঁষতে দেওয়া হয়নি। কিন্তু নিরাপত্তার সমস্ত বেড়াজাল টপকে গতকালের মতো আজও চলল দু’পক্ষের স্লোগান যুদ্ধ। অধীর চৌধুরীকে দেখেই গো ব্যাক স্লোগান দিলেন তৃণমূল কর্মী সমর্থকেরা।

আজ সকালে বহরমপুরের দয়াময়ী কালিবাড়ি এলাকায় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে ভোটের প্রচারে যান অধীর চৌধুরী। মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। রাস্তার মোড়ে তৃণমূলের পতাকা, ফেস্টুন নিয়ে জমায়েত করেছিলেন তৃণমূল কর্মীরা। অধীরের মিছিল পৌঁছতেই বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল-কর্মী সমর্থকেরা। স্লোগান-পাল্টা স্লোগান চলতে থাকে দু’পক্ষের মধ্যে। বহরমপুরের পাশপাশি এদিন উত্তেজনা ছড়িয়েছে হোতা সাঁকো এবং কান্তনগরেও। উপস্থিত পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পরিস্থিতি সামাল দেন।

শনিবার অধীরের মিছিল ঘিরে তুলকালাম কাণ্ড ঘটে বহরমপুরে। ১৯ নম্বর ওয়ার্ডে ভোটপ্রচার করছিলেন কংগ্রেস প্রার্থী। অভিযোগ, প্রচারে বাধা দেওয়া হয়। তা নিয়ে কংগ্রেস কর্মীদের সঙ্গে সংঘর্ষ বাঁধে তৃণমূল কর্মীদের। দু’পক্ষের বচসা হাতাহাতির চেহারা নেয় নিমেষে। উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। কংগ্রেস কর্মীদের দাবি, অধীর চৌধুরী (Adhir Chowdhury Election Campaign) ভোটপ্রচার করতে যাবেন, সেকথা জেনে তৃণমূল কাউন্সিলরের নেতৃত্বে একদল যুবক ওই এলাকায় জড়ো হয়েছিলেন। কংগ্রেস কর্মীরা এলাকায় পৌঁছনো মাত্রই অধীরকে লক্ষ্য করে ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া হয়। পালটা আবার কংগ্রেস কর্মীরাও স্লোগান দিতে থাকেন। তা নিয়ে দু’পক্ষের মধ্যে অশান্তি বেঁধে যায়। হাতাহাতি শুরু হয়। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী কোনওক্রমে অধীরবাবুকে সরিয়ে নিয়ে যায়।


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “Adhir Chowdhury Election Campaign: ফের অধীরের প্রচারে অশান্তি, দেওয়া হলো ‘গো ব্যাক’ স্লোগান”

Leave a Comment