আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা তার পরেই কার্যত পাকাপাকিভাবে বাংলার মসনদে ফুটতে চলেছে পদ্ম ফুল। সকাল থেকেই যে আভাস পাওয়া গিয়েছিল বেলা বাড়তেই সেই আশঙ্কাই সত্য প্রমাণিত হলো। বঙ্গ এবার বিজেপির দখলেই। সময় এগোতেই এবার বিভিন্ন আসনে জয়ী প্রার্থীদের নাম সামনে আসছে। মেদিনীপুরে ৩৮৭৪৭ ভোটে জয়ী শঙ্কর কুমার গুছাইত। তিনি মোট ১ লাখ ৩৩ হাজার ০৪১ ভোট পেয়েছেন।
বিপুল ভোট জয় লাভ করে অভিভূত শঙ্কর। জিতে এবার তাঁর প্রথম কাজ হবে মানুষের পাশে থেকে তাদের জন্য কাজ করা, জানালেন প্রার্থী। মেদিনীপুরের মানুষের ভালোবাসা এবং সমর্থনের প্রতিফলনই ৩৮৭৪৭ ভোট। (West Bengal Election Results)
বিজেপির জয়ের খবর সামনে আসার পর থেকেই দিকে দিকে বিজেপি এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষের ছবি ধরা পড়ছে। অভিযোগ উঠেছ বিজেপির দিকে। এই প্রসঙ্গে শঙ্কর গুছাইত বলেন “তৃণমূলে অফিস ভাঙচুর করে বেশ কিছু অতি বিজেপি মানুষজন এই ঘটনা ঘটাচ্ছে এর সঙ্গে বিজেপির কার্যকর্তারা কোনভাবে দায়ী নয়।”
এই জয়ের জন্য মেদিনীপুরের মানুষের উদ্দেশ্যে প্রণাম জানালেন বিজেপি প্রার্থী। বললেন এবারের লড়াই কোন ব্যক্তিগত লড়াই ছিল না, ছিল আদর্শের লড়াই, মানুষের লড়াই। (West Bengal Election Results)
Rachana Banerjee: গেরুয়া আবির মেখে বিজেপি কর্মীদের সঙ্গে সেলফি রচনার, সৌজন্যের বার্তা সাংসদের
অন্যদিকে উত্তেজনার ছবি দেখা গেল ঝাড়গ্রামেও। এখানে তৃণমূলের ক্যাম্পে গিয়ে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ঝাড়গ্রামে একটি তৃণমূলের ক্যাম্পে এলইডি স্ক্রিন লাগিয়ে সকাল থেকেই গণনা দেখছিলেন দলীয় কর্মীরা। বেলা বাড়তেই বিজেপির জয় স্পষ্ট হতে গেরুয়া শিবিরের কর্মী সমর্থকেরা সেখানে গিয়ে চেয়ার ভাঙচুর করেন এবং তৃণমূল কর্মীদের সঙ্গে বচসায় জড়ান। যদিও পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

