রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

রাজ্যে বৃষ্টির সম্ভাবনা কম, নতুন নিম্নচাপে কি ফের বদলাবে আবহাওয়া?

Published on: September 28, 2026
---Advertisement---

টানা কয়েকদিন বৃষ্টি পর অবশেষে স্বস্তির বার্তা দিল আবহাওয়া দফতর। আগামী ৪-৫ দিন ভারী বৃষ্টি নয়। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।আকাশে মেঘ থাকলেও ভারী বৃষ্টির আশঙ্কা নেই বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর । সেপ্টেম্বরের শেষ কটা দিনে রাজ্যে বৃষ্টির দাপট কমতে চলেছে। আগামী চার-পাঁচ দিন ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে দক্ষিণ ও উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। বড় ধরনের বৃষ্টির সম্ভাবনা নেই। (Weather Update )

কলকাতায় বাড়বে আর্দ্রতার অস্বস্তি

কলকাতায় আজ মূলত আংশিক মেঘলা আকাশ। বৃষ্টির সম্ভাবনাও ক্রমশ কমেছে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে পারে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। রবিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি। আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৮ থেকে ৯৮ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা ২৭ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। (Weather Update )

দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টির সম্ভাবনা

দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আরও কম। বেশিরভাগ জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। এই সপ্তাহে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বাতাসে জলীয় বাষ্প থাকায় বৃষ্টি না হলেও ভ্যাপসা অস্বস্তি থাকতে পারে।

উত্তরবঙ্গেও বৃষ্টির প্রবণতা কম

আগামী চার-পাঁচ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এদিকে বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের সম্ভাবনা তৈরি হয়েছে। দক্ষিণ মায়ানমার উপকূলে তৈরি হওয়া নিম্নচাপটি উত্তর আন্দামান সাগরের দিকে পৌঁছতে পারে। এরপর সেটি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে আরও শক্তিশালী হতে পারে। সেপ্টেম্বরের শেষ দিকে সেটি বাংলাদেশ ও মায়ানমার উপকূলের দিকে পৌঁছতে পারে বলে পূর্বাভাস। (Weather Update )

অন্যদিকে বর্ষা বিদায়ের রেখা পাঞ্জাবের গুরুদাসপুর, চণ্ডীগড়, মুজফ্ফরনগর, আলিগড়, উদয়পুর ও দিশা পর্যন্ত বিস্তৃত হয়েছে। বিহার থেকে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখাও রয়েছে। সেটি ওড়িশা ও ঝাড়খণ্ডের উপর দিয়ে গেছে। (Weather Update )


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now