শনিবার ভোরে তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে ইন্দোনেশিয়ার ফ্লোরেস এলাকা। রিখটার স্কেলে মাত্রা ছিল ৭.৭। এরপরেও বারবার আফটার শক অনুভূত হয়েছে এলাকাগুলিতে। এখনও পর্যন্ত এই ঘটনায় ৩৮ জন প্রাণ হারিয়েছেন বলে খবর (earthquake indonesia)।
earthquake indonesia: ক্ষয়-ক্ষতির পরিমাণ কী?
ইন্দোনেশিয়া সরকার জানিয়েছে, শনিবার ভোরে ৭.৭ মাত্রার ভূমিকম্প হয়। এতে অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছে। শুরু হয়েছে উদ্ধারকাজ। ক্রমাগত বাড়ছে নিহতের সংখ্যা। দেশের বিপর্যয় মোকাবিলা সংস্থা বিএনপিবি (BNPB) জানিয়েছে, আহতও হয়েছেন বেশ কয়েকজন। তবে ক্ষয়ক্ষতির মোট পরিমাণ স্পষ্ট নয় (earthquake indonesia)।
এই তীব্র ভূমিকম্পের পরপরই একাধিকবার আফটারশক অনুভূত হয়েছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেড়েছে। কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এলাকাগুলি। সূত্রের খবর, শনিবার ভোর ৫টা নাগাদ ফ্লোরেস দ্বীপে এই তীব্র কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৫ কিলোমিটার গভীরে। একই এলাকায় পর পর আফটারশক অনুভূত হয়েছে। যার মধ্যে রিখটার স্কেলে একটির মাত্রা ৬.১।
কম্পন বুঝতে পেরে এলাকার বাসিন্দা এবং পর্যটকেরা ঘরবাড়ি ছেড়ে বেরিয়ে আসেন। অনেকেই সমুদ্র থেকে দূরের এলাকায় চলে যান। ঘরবাড়ি ভেঙে পড়তে দেখে মানুষ আরও আতঙ্কিত হয়ে পড়েন।
মাউমেরে বন্দরের একটি ভিডিয়োতে দেখা গেছে, আন্তঃদ্বীপ ফেরিতে ওঠার সময় যাত্রীদের ওপর একটি টার্মিনালের কংক্রিটের বড় বড় চাই খসে পড়ছে। এতে কয়েকজন যাত্রী সমুদ্রে পড়ে যান।
ইন্দোনেশিয়ার পূর্ব নুসা টেঙ্গারায় গভর্নর ইমানুয়েল মেলকিয়াডেস লাকা লেনা এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ঘুমের মধ্যে কম্পনের ফলে ধসে পড়া ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন।
পূর্ব নুসা টেঙ্গারার সিক্কার এক গ্রামের বাসিন্দা জানান, খুব জোরালো কম্পনের কারণে তাঁর ঘুম ভেঙে যায়। তিনি আরও বলেন, “আমি চমকে জেগে উঠি এবং সঙ্গে সঙ্গে আমার সন্তানের ঘরে ছুটে যাই।”
এই প্রথমবার নয়। এর আগেও বহুবার ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপেছে ইন্দোনেশিয়া। বিস্তীর্ণ এই দ্বীপরাষ্ট্রে ১৭ হাজারের বেশি ছোটবড় দ্বীপ রয়েছে। প্রশান্ত মহাসাগরের ‘আগ্নেয়গিরি বলয়’-এর উপর দ্বীপগুলি থাকায় মাঝেমধ্যেই এখানে ভূমিকম্প হয়। সুনামির জন্য দেশটিকে সর্বদা প্রস্তুত থাকতে হয়। ১৯৯২ সালের ডিসেম্বরে ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল।











Hello, i believe that i noticed you visited my site so i got here to “return the want”.I’m trying to to find things to improve my web site!I guess its ok to make use of some of your ideas!!