---Advertisement---
lifezone nursing home

CHINA AND SOUTH KOREA NEWS: বদলে যাচ্ছে মিত্রতার মানচিত্র, চিন ও দক্ষিণ কোরিয়ার নয়া রসায়নে ক্ষুব্ধ উত্তর কোরিয়া,পরিবর্তে মিসাইল উৎক্ষেপণ

January 5, 2026 12:35 PM
---Advertisement---

বিশ্ব রাজনীতির শক্তির সমীকরণ যেন প্রতিদিনই নতুন করে লেখা হচ্ছে। যে রাষ্ট্র এক সময় শত্রু ছিল, আজ সে-ই কূটনৈতিক আলোচনার টেবিলে বসছে সম্ভাব্য মিত্র হয়ে। এই দ্রুত বদলে যাওয়া আন্তর্জাতিক বাস্তবতার মধ্যেই এশিয়া থেকে আমেরিকা সবখানেই বাড়ছে উত্তেজনার পারদ। দক্ষিণ কোরিয়া ও চিনের ঘনিষ্ঠতা যেমন নতুন বার্তা দিচ্ছে, তেমনই সেই বার্তাকে হুমকির ভাষায় জবাব দিল উত্তর কোরিয়াও। (CHINA AND SOUTH KOREA)

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের চিন সফরকে কেন্দ্র করে রবিবার সকালে সমুদ্রের দিকে ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছে পিয়ংইয়ং। গত দু’মাসে এই প্রথমবার এমন ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘটনা ঘটাল কিম জং উনের দেশ। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ এক বিবৃতিতে জানিয়েছে, উত্তর কোরিয়ার রাজধানী অঞ্চল থেকে সকাল প্রায় ৭টা ৫০ মিনিট নাগাদ মিসাইলটি উৎক্ষেপণ করা হয়। প্রায় ৯০০ কিলোমিটার পথ অতিক্রম করে সেটি সমুদ্রে গিয়ে পড়ে। এতে স্পষ্ট – এটি ছিল একটি রাজনৈতিক ও সামরিক বার্তা।

কূটনৈতিক সূত্রে খবর, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের এই চিন সফরে কোরিয়া উপদ্বীপের শান্তি, আঞ্চলিক নিরাপত্তা এবং উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই সম্ভাবনাই অস্বস্তিতে ফেলেছে পিয়ং ইয়ংকে। দক্ষিণ কোরিয়া দীর্ঘদিন ধরে আমেরিকার ঘনিষ্ঠ মিত্র হলেও, সাম্প্রতিক সময়ে বেজিংয়ের সঙ্গে তার কূটনৈতিক যোগাযোগ নতুন মাত্রা পাচ্ছে। এই ‘নয়া রসায়ন’ যে কিম জং উন ভালোভাবে দেখছেন না, তা স্পষ্ট মিসাইল উৎক্ষেপণের ঘটনায়। (CHINA AND SOUTH KOREA)

বিশ্ব রাজনীতির বৃহত্তর প্রেক্ষাপটেও পরিস্থিতি কম জটিল নয়। একদিকে ভেনেজুয়েলায় নিকোলাস মাদুরোকে ঘিরে আমেরিকার কঠোর অবস্থান আন্তর্জাতিক স্তরে তীব্র বিতর্ক তৈরি করেছে। অন্যদিকে, তাইওয়ান প্রশ্নে ফের চোখ রাঙাচ্ছে চিন। এই সব ঘটনার মধ্যেই এশিয়া মহাদেশে শক্তির ভারসাম্য বদলের ইঙ্গিত মিলছে। কে কার বন্ধু, আর কে কার প্রতিদ্বন্দ্বী- এই প্রশ্নের উত্তর যেন প্রতিদিনই নতুন করে লিখতে হচ্ছে কূটনীতিকদের। ফলে আন্তর্জাতিক রাজনীতির এই উত্তাল সময়ে কোরিয়া উপদ্বীপ ফের পরিণত হচ্ছে বৈশ্বিক উত্তেজনার অন্যতম কেন্দ্রবিন্দুতে। (CHINA AND SOUTH KOREA)


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Related Stories

Leave a Comment