রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Kabul Airstrike: পাক গোলায় আহতদের পাশে আফগান ক্রিকেটাররা, সাধারণ মানুষের মৃত্যুতে ক্ষোভপ্রকাশ

Published on: March 19, 2026
Kabul Airstrike
---Advertisement---

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে উত্তেজনার মাঝে কাবুলের একটি হাসপাতালে হামলা চালিয়েছিল পাকিস্তান। এই হামলায় ৪০০-রও বেশি মানুষের মৃত্যু হয়। এই ঘটনায় আগেই সরব হয়েছিলেন আফগানিস্তানের ক্রিকেটার রশিদ খান এবং মহম্মদ নবি। এবার আহতদের সঙ্গে দেখা করতে হাসপাতলে গেলেন তাঁরা।

আফগান প্রশাসনের তরফে জানানো হয়েছে, ঘটনাটি ঘটে ১৬ মার্চ রাতে। কাবুলের একটি নেশা মুক্তি কেন্দ্রে এই ভয়ঙ্কর হামলা চালায় পাকিস্তান। এতে প্রায় ৪০০-র বেশি মানুষ মারা গিয়েছেন এবং ২৫০-রও বেশি আহত হয়েছেন। তবে পাকিস্তান এই অভিযোগ মানতে চায়নি। তারা নিজেদের দায় এড়িয়ে দিয়েছে। পাকিস্তানের দাবি, তারা কোনও সাধারণ মানুষকে নয়, শুধুমাত্র জঙ্গি ঘাঁটিকেই টার্গেট করে হামলা চালিয়েছে। Kabul Airstrike

পাকিস্তানের এই বর্বর আচরণের নিন্দা করেছেন অনেকেই। চুপ থাকেননি আফগান ক্রিকেটাররাও। সম্প্রতি আফগান স্পিনার রশিদ খান সোশ্যাল মিডিয়ায় বলেন, এই ধরনের হামলা একেবারেই অমানবিক। হাসপাতাল বা যেখানে সাধারণ মানুষ থাকে সেখানে আক্রমণ কোনওভাবেই মেনে নেওয়া যায় না। তিনি এই ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়েছেন।

Bank Loan Waiver: ১,৭২,০০,০০,০০,০০০ টাকা, ব্যাঙ্ক ঋণ মকুবের পালা চলেছেই

অন্যদিকে মহম্মদ নবি বলেন, পবিত্র রমজান মাসে এমন ঘটনা আরও বেশি দুঃখের। নিরীহ মানুষের মৃত্যু কখনোই কাম্য নয়।

শুধু সোশ্যাল মিডিয়া নয়। এই ঘটনার পর আফগান ক্রিকেটাররা সরাসরি হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন। আফগানিস্তান ক্রিকেট বোর্ড (ABC)-এর কর্মকর্তারা এবং আফগানিস্তান ক্রিকেট দলের ODI ও টেস্ট অধিনায়ক হাসমত উল্লাহ শাহিদি সহ ওয়াজির আকবর খান, নবি, কুয়াইস আহমেদ প্রমুখরা কাবুলে ওই হাসপাতে উপস্থিত হন এবং আহতদের সঙ্গে কথা বলেন। তাঁদের সাহস জোগান এবং দ্রুত সুস্থতা কামনা করেন। শুধু তাই নয়, এই হামলায় সাধারণ মানুষের মৃত্যু হওয়ায় তাঁরা প্রকাশ্যে ক্ষোভও প্রকাশ করেছেন। Kabul Airstrike

সব মিলিয়ে এই ঘটনার পর বিষয়টি স্পষ্ট যে, কাবুলের এই ঘটনা শুধু আন্তর্জাতিক রাজনীতিতে নয়, ক্রীড়াজগতেও বড় প্রভাব ফেলেছে। এই হামলার পর থেকেই পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে উত্তেজনা ও দায় ঠেলাঠেলি বেড়েই চলেছে। ভবিষ্যতে এই পরিস্থিতি যে আরও বড় সংঘাতের রূপ নিতে পারে সে আশঙ্কাও ফেলে দেওয়া যাচ্ছে না।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment