Site icon Hindustan News Point

পিৎজার অর্ডার দিয়ে নির্জনে ডেকে একের পর গুলি, আমেরিকায় খুন ভারতীয় যুবক

Indian Man Death in US

পিৎজা ডেলিভারি দিতে গিয়ে খুন হলেন এক ভারতীয় যুবক। সম্প্রতি এমনই এক মর্মান্তিক ঘটনা ঘটেছে আমেরিকার ফিলাডেলফিয়ায়। ভুয়ো পিৎজা অর্ডার দিয়ে নির্জন জায়গায় ডেকে খুন করা হয় তেলেঙ্গানার বাসিন্দা ২৮ বছর বয়সী অংশুল কুঞ্চাকে। তবে কে বা কারা, কেন এমনটা করেছে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। যদিও মৃতের পরিবারের দাবি, এটি সাধারণ ডাকাতি বা দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত একটি ফাঁদ।

তেলেঙ্গানার বাসিন্দা অংশুল কুঞ্চা কাজের সূত্রে বিগত চার বছর ধরে আমেরিকায় রয়েছেন। একটি বহুজাতিক সংস্থায় কাজ করার পাশাপাশি অতিরিক্ত আয়ের জন্য তিনি পার্ট টাইমে পিৎজা ডেলিভারির কাজও করতেন। শনিবার রাতেও একটি পিৎজা অর্ডার পান অংশুল। আর সেই ডেলিভারি দিতে গিয়েই এই ভয়াবহ ঘটনার শিকার হন তিনি। (Indian Man Death in US)

মৃতের পরিবার সূত্রে জানানো হয়েছে, যে জায়গায় অংশুলকে ডেলিভারি দিতে ডাকা হয়েছিল সেটি বেশ নির্জন ছিল। রাতের বেলা অংশুল সেখানে পৌঁছলে তাঁকে অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তি একাধিকবার গুলি করে। ঘটনায় তৎক্ষণাৎ মৃত্যু হয় অংশুলের। তাঁদের দাবি, ইচ্ছাকৃতভাবে ভুয়ো অর্ডার দিয়ে ফাঁদে ফেলা হয়েছিল তাঁদের ছেলেকে। বিদেশে অংশুলের সঙ্গে কারোরই কোনও শত্রুতা ছিল না বলে জানায় পরিবার। এর আগেও একবার তাঁর সঙ্গে ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল। তবে সেবার তাঁর মোবাইল, চেন আর টাকা খোয়া গিয়েছিল। কোনও প্রাণঘাতক হুমকি সে কোনও দিনই পায়নি।

স্থানীয় সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, অংশুল খাবার নিয়ে ডেলিভারি লোকেশনের দিকে যাওয়ার সময় দু’জন অজ্ঞাতপরিচয় মুখ ঢাকা ব্যক্তি তাঁকে অনুসরণ করতে শুরু করে। তদন্তকারীরা মনে করছেন, এই দুই ব্যক্তির সঙ্গেই এই খুনের ঘটনার যোগ থাকতে পারে। সমস্ত সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য প্রমাণ খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। (Indian Man Death in US)

স্কুলপড়ুয়া থেকে সাধারণ মানুষ, বারুইপুরে প্রকাশ্যে বিকোচ্ছে গাঁজা, তদন্তে পুলিশ

অংশুলের মৃত্যুর পর তাঁর বোন তানভি জানায়, ইচ্ছাকৃতভাবে ফেক অর্ডার দিয়ে পরিত্যক্ত জায়গায় ডেকে তাঁর দাদাকে খুন করা হয়েছে। তাঁর কথা অনুযায়ী, হাসিখুশি ছেলে ছিল অংশুল, কারো সঙ্গে কোনও ঝামেলা বা ভুল বোঝাবুঝি ছিল না তাঁর। তবুও বিদেশে কাজ করতে গিয়ে বেঘোরে প্রাণ দিতে হলো তাঁকে। নিজেদের ছেলেকে হারিয়ে স্বাভাবিকভাব শোকে ভেঙে পড়েছে পরিবার।

পরিবার সূত্রে আরও জানানো হয়েছে, নিউ ইয়র্কে ভারতের কনস্যুল জেনারেল কার্যালয় ঘটনাটি স্বীকার করেছে এবং পরিবারের সাথে যোগাযোগ রাখছে। আগামী সোমবারের মধ্যে অংশুলের দেহ ভারতে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।


Exit mobile version