রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

স্বামীর গুলিতে নিহত গুগলের ভারতীয় বংশোদ্ভূত টেকি; জখম ছেলে, গ্রেফতার স্বামী

Sheetal Wrzesien Shot Dead
---Advertisement---

[ছবি:এক্স]

(Sheetal Wrzesien Shot Dead) আমেরিকার জর্জিয়ায় এক চাঞ্চল্যকর পারিবারিক হিংসার ঘটনায় প্রাণ হারালেন গুগলের ভারতীয় বংশোদ্ভূত শীর্ষ প্রযুক্তি নির্বাহী শীতল রেজেসিয়েন (৫৭)। অভিযোগ, স্বামী কির্ক বি রেজেসিয়েন (৫৬) বাড়ির ভিতরেই তাঁকে গুলি করে হত্যা করেন। ঘটনায় তাঁদের ২৩ বছরের ছেলে জেসন রেজেসিয়েনও গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত প্রায় ৮টা নাগাদ (স্থানীয় সময়) জর্জিয়ার স্মিরনা শহরের একটি বাড়িতে গুলির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। (Sheetal Wrzesien Shot Dead) বাড়ির ভিতরে গুরুতর গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয় শীতলকে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। বাড়ির বাইরে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায় ছেলে জেসনকে। জরুরি পরিষেবার কর্মীরা তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। তাঁর বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানায়নি প্রশাসন।

(Sheetal Wrzesien Shot Dead) ঘটনার পরই কির্ক বি রেজেসিয়েনকে কাব কাউন্টির পারিবারিক বাসভবন থেকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি কাব কাউন্টি অ্যাডাল্ট ডিটেনশন সেন্টারে আটক রয়েছেন। তাঁর বিরুদ্ধে একটি ফৌজদারি খুন, দুটি গুরুতর হামলা এবং অপরাধ সংঘটনের সময় আগ্নেয়াস্ত্র ব্যবহারের দুটি অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ এটিকে গার্হস্থ্য হিংসার ঘটনা বলেই মনে করছে এবং জানিয়েছে, সাধারণ মানুষের জন্য কোনও অতিরিক্ত নিরাপত্তা-ঝুঁকি নেই। কী কারণে এই গুলি চালানোর ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। তদন্ত অব্যাহত রয়েছে।

(Sheetal Wrzesien Shot Dead) শীতল রেজেসিয়েন গুগলের একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ারিং লিডার ছিলেন। প্রযুক্তি ক্ষেত্রে তাঁর অভিজ্ঞতা ছিল দুই দশকেরও বেশি। গুগলে যোগ দেওয়ার আগে তিনি HomeDepot.com-এ মোবাইল ও ডিজিটাল রূপান্তর প্রকল্পের নেতৃত্ব দিয়েছিলেন। এছাড়া আবহাওয়া ও ফিনটেক শিল্পেও একাধিক প্রযুক্তিগত নেতৃত্বের দায়িত্ব সামলেছেন। কৌশলগত নেতৃত্ব, সংস্থার রূপান্তর, মোবাইল ও ওয়েব প্রযুক্তি, মার্কেটিং টেকনোলজি এবং ই-কমার্স ছিল তাঁর বিশেষ দক্ষতার ক্ষেত্র। ইংল্যান্ড, ভারত ও ঘানায় বেড়ে ওঠা শীতল পরে আমেরিকা গিয়ে জর্জিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করেন। তিনি দুটি সফটওয়্যার পেটেন্টের সহ-উদ্ভাবক ছিলেন এবং জর্জিয়া টেক কলেজ অফ কম্পিউটিংয়ের অ্যাডভাইজরি বোর্ড ও জর্জিয়া টেক অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বোর্ড অফ ট্রাস্টিজের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তাঁর পরিবারে রয়েছেন ছেলে জেসন ও মেয়ে জেসিকা।

ভিয়েতনামে স্পীডবোট উল্টে দুর্ঘটনা, প্রাণ গেল ১৫ ভারতীয় পর্যটকের


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

2 thoughts on “স্বামীর গুলিতে নিহত গুগলের ভারতীয় বংশোদ্ভূত টেকি; জখম ছেলে, গ্রেফতার স্বামী”

Leave a Comment