পশ্চিম এশিয়ায় উত্তেজনা থামার কোনও লক্ষণই নেই। এরই মধ্যে আবারও এক ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। ইজরায়েলের রাজধানী তেল আবিব-এ এই হামলায় একজনের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন জখম হয়েছেন বলে জানিয়েছে ইজরায়েলের জরুরি চিকিৎসা পরিষেবা সংস্থা। শুক্রবার রাতে ইসরায়েলের মধ্যাঞ্চলে ওই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হামলা চালানো হয়।
ইজরায়েলের সেনাবাহিনীর দাবি, ক্ষেপণাস্ত্রটি জনবসতিপূর্ণ এলাকায় আঘাত হানে। এতে আশপাশের কয়েকটি আবাসন ক্ষতিগ্রস্ত হয় এবং মুহূর্তের মধ্যেই এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলার পরই জরুরি পরিষেবা চালু করা হয়। উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। (Iran-Israel War)
সূত্রের খবর, ইরান থেকে ছোঁড়া একাধিক ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই আকাশে প্রতিরক্ষা ব্যবস্থায় আটকানো হয়েছে। তবে কিছু ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে রাজধানীর বিভিন্ন এলাকায় আঘাত হানায় হতাহতের ঘটনা ঘটে। ইসরায়েলের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, ওই হামলায় ৫২ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। হামলার সময় ওই ব্যক্তি বোমা আশ্রয়কেন্দ্রে ছিলেন না। জানা গেছে, ক্ষেপণাস্ত্রটিতে ক্লাস্টার বোমা ধরনের ওয়ারহেড ছিল। এতে আকাশে বিস্ফোরণের পর অনেক ছোট ছোট বোমার আকারে ছড়িয়ে পড়ে।
Footage shows the moment one of several cluster munitions struck Tel Aviv during Iran's ballistic missile attack on central Israel this evening. pic.twitter.com/smuxEa1195
— Emanuel (Mannie) Fabian (@manniefabian) March 27, 2026
এই ঘটনা ইতিমধ্যে কূটনৈতিক মহলে উত্তেজনার পারদ চড়তে থাকে। উল্লেখ্য, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন, ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলির ওপর হামলা অন্তত ১০ দিনের জন্য স্থগিত রাখবে আমেরিকা। কিন্তু তার পরেও ইরানের তরফে নতুন ইজরায়েলের ওপর হামলার অভিযোগ সামনে আসায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। (Iran-Israel War)
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, ইরান ও ইজরায়েলের মধ্যে চলমান এই হামলা এবং পাল্টা হামলার ঘটনা এখন শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং পশ্চিম এশিয়ার সামগ্রিক পরিস্থিতির ওপরও এটি বড় প্রভাব ফেলতে চলেছে।
Ranaghat Incident: ভোট প্রশিক্ষণে আক্রান্ত শিক্ষক, গ্রেফতার দুই সরকারি কর্মী

