---Advertisement---
lifezone nursing home

Ranaghat Incident: ভোট প্রশিক্ষণে আক্রান্ত শিক্ষক, গ্রেফতার দুই সরকারি কর্মী

March 28, 2026 1:40 PM
Ranaghat Incident
---Advertisement---

নির্বাচনের আগে নদিয়ার রানাঘাটে ভোট প্রশিক্ষণকে ঘিরে উত্তেজনা ছড়াল। ভোট প্রশিক্ষণ চলাকালীন আক্রান্ত হলেন ভোটকর্মী এক শিক্ষক। আক্রান্ত শিক্ষক সৈকত চট্টোপাধ্যায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত নিজামুদ্দিন সর্দার ও মানস বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করেছে রানাঘাট থানার পুলিশ। এই ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

সূত্রের খবর, ধৃতদের মধ্যে নিজামুদ্দিন সর্দার হাসখালি সমষ্টি উন্নয়ন অফিসের পঞ্চায়েত দফতরের কর্মী। অন্যদিকে মানস বন্দ্যোপাধ্যায় ব্লক অফিসে ওসি ইলেকশন পদে কর্মরত ছিলেন। পুলিশ সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে দ্রুত অভিযুক্তদের আটক করা হয়। ধৃত দুই ব্যক্তিকে আজ রানাঘাট আদালতে তোলা হবে বলে পুলিশ জানিয়েছে। (Ranaghat Incident)

আক্রান্ত শিক্ষক সৈকত চট্টোপাধ্যায়ের বয়ান অনুযায়ী, শুক্রবার রানাঘাটের দেবনাথ ইনস্টিটিউশন ফর বয়েজ স্কুলে ভোটকর্মীদের প্রশিক্ষণ কর্মসূচি চলছিল। সেই সময় প্রশিক্ষণের অংশ হিসেবে প্রজেক্টারে বিভিন্ন তথ্য দেখানো হচ্ছিল। হঠাৎই প্রজেক্টারে মুখ্যমন্ত্রীর একটি বিজ্ঞাপন চালু হয়ে যায় বলে অভিযোগ। এই ঘটনা ঘটতেই নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ তুলে সরব হন তিনি। তিনি এই বিষয়ে আপত্তি জানান এবং বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন।

Nepal’s Ex PM Arrested: গ্রেফতার নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী, পরিস্থিতি ঘিরে উত্তেজনা

অভিযোগ, এর পরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মুখ্যমন্ত্রীর বিজ্ঞাপনের বিরোধিতা করতেই বিডিও অফিসের কর্মীরা তাঁর উপর চড়াও হন বলে দাবি আক্রান্ত শিক্ষকের। তাঁকে মারধর করা হয় এবং তিনি রক্তাক্ত হন। ঘটনার পর উপস্থিত অন্যান্য ভোটকর্মীদের মধ্যেও স্বভাবতই আতঙ্ক ছড়িয়ে পড়ে। (Ranaghat Incident)

এই ঘটনার পর নড়েচড়ে বসে নির্বাচন কমিশন। লিখিত অভিযোগ জমা পড়তেই পুলিশ ব্যবস্থা নেয় এবং দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। ইতিমধ্যে রাজ্য নির্বাচন কমিশন গোটা ঘটনার বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে জেলা নির্বাচন দফতরের কাছে।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুল ও সত্য তথ্য তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “Ranaghat Incident: ভোট প্রশিক্ষণে আক্রান্ত শিক্ষক, গ্রেফতার দুই সরকারি কর্মী”

Leave a Comment