Site icon Hindustan News Point

খামেনেইয়ের অন্ত্যেষ্টিতে উপস্থিত ভারত, কৃতজ্ঞতা প্রকাশ ইরানের

Iran Thanks India

ভারতের প্রতি প্রকাশ্যে কৃতজ্ঞতা জানাল ইরান। দেশের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় ভারতের সরকারি প্রতিনিধি দল এবং বিভিন্ন ধর্ম ও রাজনৈতিক মহলের প্রতিনিধিদের উপস্থিতিকে ‘বন্ধুত্ব, সহমর্মিতা ও পারস্পরিক শ্রদ্ধার উজ্জ্বল নিদর্শন’ বলে উল্লেখ করেছে নয়াদিল্লিতে অবস্থিত ইরানের দূতাবাস। X (সাবেক Twitter )-এ দীর্ঘ বার্তায় তারা জানায়, ভারতের এই আন্তরিক সমর্থন ও শ্রদ্ধা প্রদর্শনের কথা ইরানের মানুষ কখনও ভুলবে না। (Iran Thanks India)

গত শুক্রবার ভারতের পক্ষ থেকে বিহারের রাজ্যপাল অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আতা হাসনাইন এবং বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্ঘেরিটা তেহরানে পৌঁছে খামেনেইয়ের প্রতি শেষ শ্রদ্ধা জানান। পাশাপাশি কংগ্রেস নেতা সলমন খুরশিদ, জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিপলস ডেমোক্র্যাটিক পার্টির প্রধান মেহবুবা মুফতি এবং ভারতের শিখ, হিন্দু, মুসলিম ও খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় প্রতিনিধিরাও অন্ত্যেষ্টিতে অংশ নেন। (Iran Thanks India)

ইরানের দূতাবাসের বক্তব্য, ভারতের সরকারি প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংসদ, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী এবং বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের উপস্থিতি দুই দেশের দীর্ঘদিনের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও মানবিক সম্পর্কের প্রতিফলন। জাতীয় শোকের এই কঠিন সময়ে ভারতের পাশে দাঁড়ানো ইরানের মানুষের কাছে অত্যন্ত মূল্যবান বলে উল্লেখ করা হয়েছে। ভবিষ্যতে ভারত-ইরান সম্পর্ক আরও দৃঢ় করার ক্ষেত্রেও এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই আশা প্রকাশ করেছে তেহরান। (Iran Thanks India)

এদিকে সোমবার সকালে তেহরানে শুরু হয়েছে আয়াতোল্লা আলি খামেনেইয়ের শেষযাত্রা। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি-র দাবি, দেশের আধুনিক ইতিহাসে এটিই সবচেয়ে বড় জনসমাবেশ। প্রায় ১০ থেকে ১২ ঘণ্টা ধরে চলার কথা এই শবযাত্রার। খামেনেই এবং ফেব্রুয়ারির শেষে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের যৌথ বিমান হামলায় নিহত তাঁর পরিবারের সদস্যদের কফিন বিশেষভাবে সাজানো একটি ট্রাকে বহন করা হচ্ছে। পথে লাখো শোকাহত মানুষ কফিন ছুঁয়ে শ্রদ্ধা জানান, অনেকে আশীর্বাদ হিসেবে কাপড় ও অন্যান্য সামগ্রী কফিনের সঙ্গে স্পর্শ করানোরও চেষ্টা করেন। (Iran Thanks India)

বিপুল জনসমাগমের কথা মাথায় রেখে প্রশাসনের তরফে নিরাপত্তা জোরদার করা হয়েছে। লাউডস্পিকারে বারবার মানুষকে ধীরে হাঁটা, ধাক্কাধাক্কি না করা এবং রাস্তার ধারে অবস্থান করার আবেদন জানানো হচ্ছে। তেহরানের বিভিন্ন রাস্তা এবং আকাশপথ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। প্রায় ১২ ঘণ্টার শবযাত্রা শেষে কফিনগুলি মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে যাওয়া হবে। এরপর বৃহস্পতিবার পর্যন্ত রাষ্ট্রীয় শোক পালন শেষে ৮৬ বছর বয়সী খামেনেইকে তাঁর জন্মস্থান মাশহাদের ইমাম রেজা মাজারে সমাধিস্থ করা হবে। (Iran Thanks India)

আরও পড়ুন :- ইরানে খামেনেইর শেষযাত্রা শুরু, তেহরানে জনসমুদ্র; প্রতিশোধের স্লোগানে মুখর শোকসভা


Exit mobile version