Site icon Hindustan News Point

Iran-US War: এবার কি পাকাপাকি ভাবে থামবে যুদ্ধ? ইসলামাবাদের বৈঠক ঘিরে জল্পনা

Iran-US War

পশ্চিম এশিয়ায় চলতে থাকা উত্তেজনার মধ্যে শনিবার গুরুত্বপূর্ণ এক বৈঠকে বসতে চলেছে যুক্তরাষ্ট্র ও ইরান। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এই উচ্চপর্যায়ের বৈঠক ঘিরে আন্তর্জাতিক মহলে উত্তেজনা তুঙ্গে। সূত্রের খবর, দুই দেশের শীর্ষ প্রতিনিধিরা মুখোমুখি বসে যুদ্ধ থামানো এবং স্থায়ী শান্তির পথ খুঁজতে আলোচনা করবেন।

খবর অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্স ( JD Vance)। অন্যদিকে ইরানের পক্ষ থেকে আলোচনায় অংশ নিচ্ছেন পার্লামেন্ট স্পিকার মহম্মদ বাঘের ঘালিবাফ (Mohammad Bagher Ghalibaf) সহ শীর্ষ কর্মকর্তারা। যেহেতু পাকিস্তান এই বৈঠকের আয়োজক ও মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা নিচ্ছে, তাই আলোচনা থাকবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সেনাপ্রধান আসিফ মুনিরও। (Iran-US War)

এই বৈঠকের মূল লক্ষ্য হলো গত ফেব্রুয়ারি থেকে পশ্চিম এশিয়ায় চলা সংঘাতের পর সম্প্রতি যে যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে তাকে স্থায়ী করা এবং যুদ্ধ বন্ধ করা। কারণ ডোনাল্ড ট্রাম্প যতই আস্ফালন দেখান না কেন, বেশ কিছুদিন ধরে চলায় যুদ্ধে ইরান এবং ইজরাইলের পাশাপাশি আমেরিকা সহ গোটা বিশ্বেই জ্বালানি বাজারের যে সংকট দেখা দিয়েছে, তা এই মুহূর্তে ঠেকানো না গেলে- সেটি পরবর্তীতে আরও বড় আকার নেবে। তাই তড়িঘড়ি যুদ্ধ মিটিয়ে হরমুজ প্রণালী খোলাই এখন আমেরিকার মূল লক্ষ্য।

পাকিস্তানের এই শান্তি আলোচনায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসতে পারে বলেও জানা যাচ্ছে –

১.ইরানের পারমাণবিক হামলা বন্ধ করা

২. বিভিন্ন নিষেধাজ্ঞা শিথিল করা নিয়ে আলোচনা

৩. মিসাইল অ্যাটেক ও সামরিক কার্যকলাপ কমানোর প্রস্তাব

৪. হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়ার দাবি

৫. যুদ্ধবিরতি স্থায়ী করার সম্ভাবনা

এসব বিষয়ে জোর দেওয়া হতে পারে। (Iran-US War)

IPL 2026: বৈভবের ঝোড়ো ব্যাটিংয়ে মুগ্ধ বিরাটও, কীভাবে তরুণকে উৎসাহ দিলেন কিং কোহলি?

সম্প্রতি আমেরিকা ও ইরানের মধ্যে দু’সপ্তাহের যুদ্ধবিরতিতেযে সমস্ত শর্ত দেওয়া হয়েছিল, তা লঙ্ঘন করে ইতিমধ্যে ইজরায়েল লেবাননের উপর হামলা চালানোয় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ইরান সাময়িকভাবে হরমুজ খুলতে রাজি হলেও ইজরায়েলের হামলার পর তারা বেঁকে বসে। এতে চাপে পরে যায় পাকিস্তান। আর সেই কারণেই পাকিস্তানের মধ্যস্থতায় তড়িঘড়ি এই শান্তি আলোচনা।

ট্রাম্পের মতে, এই আলোচনা সফল হলে শীঘ্রই যুদ্ধ থেমে যেতে পারে তবে একই সঙ্গে তিনি সতর্ক বার্তাও দিয়েছেন যদি আলোচনা ব্যর্থ হয় এবং কোনও পক্ষ নিজেদের জায়গা থেকে সরে না আসে তবে পরিস্থিতি আবার খারাপ হতে পারে। (Iran-US War)

বিশেষজ্ঞদের মতে, এই বৈঠক সফল হলে শুধুই পশ্চিম এশিয়ার উত্তেজনাই কমবে না, বিশ্বজুড়ে তেলের বাজার এবং অর্থনৈতিক পরিস্থিতিতেও ইতিবাচক প্রভাব পড়তে পারে। আর ব্যর্থ হলে সংঘাত ফের তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে।

সব মিলিয়ে, ইসলামাবাদের এই বৈঠককের দিকেই এখন নজর সকলের। এখানেই নির্ধারণ হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত শান্তির পথে যাবে নাকি আবার নতুন করে উত্তেজনা বাড়বে। (Iran-US War)


Exit mobile version