রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

IPL 2026: বৈভবের ঝোড়ো ব্যাটিংয়ে মুগ্ধ বিরাটও, কীভাবে তরুণকে উৎসাহ দিলেন কিং কোহলি?

Published on: April 11, 2026
IPL 2026
---Advertisement---

কলকাতায় ঝড়বৃষ্টি আপাতত বিদায় নিলেও শুক্রবার গুয়াহাটিতে উঠল গোলাপি ঝড়। এদিন আইপিএল আরসিবি বনাম রাজস্থানের ম্যাচ দেখতে মুখিয়ে ছিলেন ক্রিকেটপ্রেমীরা। একদিকে চেসমাস্টার তথা বেঙ্গালুরুর স্টার ব্যাটার বিরাট কোহলি, অন্যদিকে রাজস্থানের তরুণ তুর্কি বৈভব সূর্যবংশী। হাড্ডাহাড্ডি টক্কর আবার একবার বৈভব নামক ঝড় উঠল মাঠে। তাঁর ঝোড়ো ইনিংসে মুগ্ধ হয়ে তারিফ করলেন স্বয়ং কিং কোহলিও। ম্যাচ শেষে বৈভবের টুপিতে বিরাটের অটোগ্রাফের ছবি ইতিমধ্যে ভাইরাল।

এদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রিয়ান পরাগ। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা খারাপ করেননি কোহলিরা। ১৬ বলে ৩২ রান করেন বিরাট। তবে লেগ স্পিনার রবি বিষ্ণোইয়ির বলে ফিরতে হয় তাঁকে। এরপর অধিনায়ক রজত পতিদারের চেষ্টাতেই ২০০ র গণ্ডি পেরোয় বেঙ্গালুরু। ২০ ওভার শেষে বেঙ্গালুরুর স্কোর ৮ উইকেটে ২০১। (IPL 2026)

তবে যে দলে বৈভবের মত ব্যাটাররা থাকেন তাদের কাছে ২০০ রান এখন কিছুই না। রান তাড়া করতে নেমে রাজস্থানের হয়ে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলেন বৈভব। মাত্র ২৬ বলেই তিনি ৭৮ রানের ঝড়ো ইনিংস খেলেন । তাঁর এই বিধ্বংসী ব্যাটিংয়ে ম্যাচের রাশ দ্রুত রাজস্থানের হাতে চলে যায় এবং ১৮ ওভার শেষেই চার উইকেটে ২০২ রান করে ম্যাচ জিতে যায় রাজস্থান। তবে ১৫ বছরের এই তরুণের ব্যাটিং দেখে মাঠে উপস্থিত দর্শকদের পাশাপাশি প্রতিপক্ষ দলের খেলোয়াড়রাও মুগ্ধ হন।

উল্লেখ্য চলতি আইপিএলেই বুমরাহকে প্রথম বলে ৬ মেরে তাক লাগিয়েছিলেন বৈভব। যে বয়সের কিশোররা ক্রিকেট খেলার স্বপ্ন দেখে মাত্র সেই বয়সেই বৈভব সেই স্বপ্ন যাপন করছেন। তবে যত ভালোই খেলুননা কেন, নিজের চোখের সামনে এত বড় ক্রিকেট তারকাদের দেখে কি অটোগ্রাফের লোভ সামলানো যায়? যদিও বৈভবকে বিশেষ কাঠখড় পোড়াতে হয়নি। ম্যাচ শেষে বিরাট নিজেই বৈভবের কাছে গিয়ে তাঁকে অভিনন্দন জানান। শুধু কথাতেই থেমে থাকেননি, বৈভবের টুপিতে একটি অটোগ্রাফও দেন কোহলি। সঙ্গে শুভেচ্ছা বার্তা। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া সেই ছবি ভাইরাল। (IPL 2026)

আইপিএল বৈভবের মত তরুণ প্রতিবাদের জন্য একটি বড় মঞ্চ। এই মঞ্চে একের পর এক ইতিহাস গড়েছেন বিরাট, ধোনিরা। আর আজ তাদেরই অনুসরণ করছেন বৈভব, মুকুলেরা।

রাজস্থান বনাম বেঙ্গালুরুর এই ম্যাচ শেষে কোহলির এই সৌজন্যমূলক আচরণ ইতিমধ্যে ক্রিকেটপ্রেমীদের নজর কেড়েছে। তরুণ প্রতিভার প্রতি সিনিয়র ক্রিকেটারের এমন উৎসাহই দেখে মুদ্ধ তারা। (IPL 2026)

আরও পড়ুন: Election Commission: ভোটের মুখে ফের প্রশাসনিক রদবদল! কোথায় কে বদলি হলেন?


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment