---Advertisement---
lifezone nursing home

Iran’s Statement on Hormuz: বন্ধু দেশগুলির অবারিত দ্বার হরমুজ প্রণালীতে, ঘোষণা ইরানের

March 26, 2026 11:00 AM
Iran's Statement on Hormuz
---Advertisement---

ইরান সরকারের বড় ঘোষণা। বন্ধু দেশগুলি হরমুজ প্রণালী দিয়ে বিনা বাধায় জল পরিবহন করতে পারবে। সেই তালিকায় ভারতও রয়েছে। বৃহস্পতিবার ইরানের বিদেশ মন্ত্রী আব্বাস আরাগচির বড় ঘোষণা।

মুম্বইয়ে অবস্থিত ইরানের কনসুলেট জেনারেল একথা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, বন্ধুদেশ ভারত-সহ চিন, রাশিয়া, ইরাক এবং পাকিস্তান- এই পাঁচ দেশের সব ধরণের পণ্যবাহী জাহাজ হরমুজ প্রণালী দিয়ে বিনা বাধায় যাতায়াত করতে পারবে। (Iran’s Statement on Hormuz)

পশ্চিম এশিয়ার চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে সম্প্রতি রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস গভীর উদ্বেগ প্রকাশ করেন। বিশেষভাবে হরমুজ প্রণালী খুলে দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, এই প্রণালীি বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ। এখান দিয়ে বিপুল পরিমাণ তেল, গ্যাস এবং সার পরিবহিত হয়। তিনি বলেন, প্রণালীটি দীর্ঘদিন বন্ধ থাকায় বিশ্বজুড়ে জ্বালানি ও কৃষিক্ষেত্রে সরবরাহে বড় ধরনের সমস্যা দেখা দিচ্ছে। এখন কৃষিকাজের গুরুত্বপূর্ণ সময়, তাই সারের অভাবে খাদ্য উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ফলে ভবিষ্যতে খাদ্য সংকটের আশঙ্কাও বাড়ছে।

Harshit Rana: হর্ষিত রানার বিকল্প প্লেয়ারের নাম ঘোষণা KKR-এর

তিনি আরও বলেন, যুদ্ধের কারণে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে। বহু সাধারণ মানুষ প্রাণ হারাচ্ছে এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই পরিস্থিতি শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ নয়, বরং এর প্রভাব বিশ্ব অর্থনীতিতেও পড়ছে।

নিজের উদ্বেগের কথা জানিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দ্রুত যুদ্ধ বন্ধ করার আহ্বান জানান গুতেরেস। একই সঙ্গে তিনি ইরানকে প্রতিবেশী দেশগুলোর ওপর হামলা বন্ধ করতে বলেন। তার মতে, এই সংকটের একমাত্র সমাধান হলো অবিলম্বে যুদ্ধের ইতি টানা।

বলা যেতে পারে গুতেরেসের আবেদন সাড়া দিয়ে ইরান জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে সব জাহাজ চলাচল পুরোপুরি বন্ধ নয়। তবে শুধুমাত্র তাদের বন্ধুদেশের জাহাজগুলোকেই চলাচলের অনুমতি দেওয়া হবে। এরপরই ইরানের এমন সিদ্ধান্ত বলে মনে করছেন বিভিন্ন মহল। (Iran’s Statement on Hormuz)


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “Iran’s Statement on Hormuz: বন্ধু দেশগুলির অবারিত দ্বার হরমুজ প্রণালীতে, ঘোষণা ইরানের”

Leave a Comment