Site icon Hindustan News Point

Israel sent Iron Dome : ইরানের একের পর এক হামলা, ইজরায়েলের থেকে আয়রন ডোম কিনল UAE

Israel sent Iron Dome

পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতিতে সামনে এল এক বড় কূটনৈতিক ও সামরিক তথ্য। ইজরায়েল এবং ইরানের যুদ্ধ চলাকালীন সংযুক্ত আরব আমিরশাহীকে নিজেদের অত্যাধুনিক ‘আয়রন ডোম’ এয়ার ডিফেন্স পাঠাল ইজরায়েল। শুধু প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোই নয়, সেটি পরিচালনার জন্য কয়েক ডজন সেনাকর্মীকেও আমিরশাহিতে পাঠানো হয়েছিল বলে দাবি করা হয়েছে একটি রিপোর্টে। (Israel sent Iron Dome)

মার্কিন সংবাদমাধ্যম এক্সিয়োসের রিপোর্ট অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ইজরায়েল-ইরান সংঘাতের প্রথম দিকেই এই পদক্ষেপ করা হয়। সেই সময় ইরানের লাগাতার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে পড়েছিল আমিরশাহী। রিপোর্ট অনুযায়ী, ইরান প্রায় ৫৫০টি ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল এবং ২২০০-রও বেশি ড্রোন ছুড়েছিল আমিরশাহীর দিকে। হামলার নিশানায় ছিল মার্কিন ঘাঁটি, সামরিক পরিকাঠামো এবং গুরুত্বপূর্ণ জায়গাগুলি। (Israel sent Iron Dome)

পরিস্থিতি জটিল হয়ে উঠতেই আমিরশাহীর প্রেসিডেন্ট মহম্মদ বিন জ়ায়েদ আল নাহয়ান জরুরি ভিত্তিতে মিত্র দেশগুলির সাহায্য চান। এরপর তাঁর সঙ্গে ফোনে কথা বলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সেই বৈঠকের পরই ইজরায়েল ডিফেন্স ফোর্স বা IDF-কে আয়রন ডোম পাঠানোর নির্দেশ দেন। রিপোর্টে দাবি করা হয়েছে, কয়েকডজন ইজরায়েলি সেনাকর্মী গোপনে আমিরশাহীতে পৌঁছে ওই প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনা করেন। এটি ছিল প্রথম ঘটনা, যখন নিজেদের দেশের বাইরে সক্রিয়ভাবে আয়রন ডোম ব্যবহার করল ইজরায়েল।

এক ইজরায়েলি আধিকারিকের দাবি, এই প্রথম নিজেদের দেশের বাইরে অন্য কোনও দেশে কার্যকরভাবে আয়রন ডোম মোতায়েন করল ইজরায়েল। যদিও সিঙ্গাপুর এই প্রতিরক্ষা ব্যবস্থা কিনেছিল, তবে যুদ্ধক্ষেত্রে এই প্রথম বিদেশে তা ব্যবহার করা হয়। (Israel sent Iron Dome)

এক ইজরায়েলি প্রতিরক্ষা আধিকারিক জানিয়েছেন, “বন্ধু রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করতেই দ্রুত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” যদিও কোনও পুলিশি তদন্তের বিষয় নয়, আমিরশাহির নিরাপত্তা সূত্র জানিয়েছে, পুরো ঘটনার উপর নজর রাখা হচ্ছে। এই ঘটনার পর মধ্যপ্রাচ্যের কূটনৈতিক সমীকরণ আরও বদলাতে পারে বলেই মনে করছে আন্তর্জাতিক মহল।

আরও পড়ুন :Donald Trump: ভারতকে অপমান, ‘আগে ভারত ঘুরে দেখুন’, ট্রাম্পকে পাল্টা তোপ ইরানের


Exit mobile version