---Advertisement---
lifezone nursing home

Donald Trump: ভারতকে অপমান, ‘আগে ভারত ঘুরে দেখুন’, ট্রাম্পকে পাল্টা তোপ ইরানের

April 24, 2026 2:40 PM
---Advertisement---

ভারতকে ‘হেলহোল’ বলে বিতর্কের কেন্দ্রে মার্কিন প্রেসিডেন্ট Donald Trump। আর সেই মন্তব্য ঘিরেই এবার কটাক্ষ ছুড়ল ইরান। কটাক্ষের সুরে তেহরানের বার্তা “একবার ভারত ঘুরে দেখুন, তারপর মন্তব্য করুন।” কূটনৈতিক মহলে এই ঘটনাকে ঘিরে নতুন করে এক চর্চা শুরু হয়েছে।

ঘটনার সূত্রপাত ট্রাম্পের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে। জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব আইন নিয়ে চলা বিতর্কের মাঝেই তিনি একটি পোস্ট শেয়ার করেন, যেখানে ভারত এবং চিন কে ‘হেলহোল’ বলে উল্লেখ করা হয়। পাশাপাশি ভারতীয় ও চিনা অভিবাসীদের সম্পর্কেও অবমাননাকর মন্তব্য করা হয়েছিল। পোস্টটি সামনে আসতেই শুরু হয় তীব্র সমালোচনা। কূটনৈতিক মহল থেকে সাধারণ মানুষ সকলেই প্রশ্ন তুলতে শুরু করেন, কীভাবে একটি গুরুত্বপূর্ণ দেশের রাষ্ট্রনেতা এমন মন্তব্য সমর্থন করতে পারেন। (Donald Trump)

তবে সবচেয়ে চর্চিত প্রতিক্রিয়া আসে ইরানের তরফে। মুম্বইয়ে ইরানের কনস্যুলেট তাদের এক্স হ্যান্ডলে মহারাষ্ট্রের সংস্কৃতি, ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরে একটি ভিডিয়ো পোস্ট করে। সঙ্গে লেখা হয়, “মিস্টার ট্রাম্পের জন্য একমুখী সাংস্কৃতিক ডিটক্স ট্রিপ বুক করা উচিত। এতে হয়তো তাঁর এলোমেলো মন্তব্য কিছুটা কমবে। আগে ভারত ঘুরে দেখুন, তারপর মন্তব্য করুন।” এই পোস্ট ঘিরে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। (Donald Trump)

বিতর্ক আরও বাড়তে থাকায় পরে মার্কিন প্রশাসনের তরফে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয়। জানানো হয়, ট্রাম্প ভারতের প্রতি শ্রদ্ধাশীল এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর সম্পর্ক ইতিবাচক।

আন্তর্জাতিক কূটনীতিতে ভাষার গুরুত্ব অপরিসীম। বড় দেশের নেতাদের মন্তব্য শুধু রাজনৈতিক বার্তাই দেয় না, দুই দেশের সম্পর্কেও প্রভাব ফেলে। ট্রাম্পের এই মন্তব্য ফের প্রমাণ করল, সোশ্যাল মিডিয়ার এক পোস্টও কখনও কখনও কূটনৈতিক অস্বস্তির কারণ হয়ে উঠতে পারে। ( (Donald Trump))


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment