রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ভয়ঙ্কর হড়পা বানে ত্রাহি ত্রাহি রব নেপালে, বালেন শাহ-র সঙ্গে কথা মোদির?

Nepal Flash Flood
---Advertisement---

হড়পা বানে নেপালে (Nepal) ভয়াবহ বিপর্যয়। আচমকাই জলের তোড়ে ভেসে গেল সবকিছু। সমাজমাধ্যমে সেই ভয়ঙ্কর মুহূর্তের ভিডিয়ো দেখে আতকে উঠছেন নেটিজেনরা। নেপালের হড়পা বানে এখনও পর্যন্ত ২২ জনের মৃত্যু হলেও করা হলেও নিখোঁজ শতাধিক। তার মধ্যে অন্তত ১০৫ জন ভারতীয়। এই পরিস্থিতিতেই এবার নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের সঙ্গে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নেপালকে সব ধরনের সহায়তা দেওয়ার জন্য ভারত প্রস্তুত বলে জানিয়েছেন তিনি (Nepal Flash Flood)।

Nepal Flash Flood: বালেন শাহ-র সঙ্গে কী কথা বললেন মোদি?

সমাজমাধ্যমে একটি পোস্টে নরেন্দ্র মোদি (Nepal Flash Flood) লেখেন, “প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ-র সঙ্গে কথা বলেছি এবং নেপালে বন্যায় প্রাণহানির ঘটনায় শোকপ্রকাশ করেছি। এই কঠিন সময়ে ভারতের জনগণ নেপালের ভাই-বোনদের পাশে রয়েছে। নেপালকে সম্ভাব্য সব ধরনের মানবিক সহায়তা প্রদানে ভারত প্রস্তুত। উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের বিষয়ে আমাদের উদ্ধারকারী দল নিবিড়ভাবে কাজ করছে।”

উদ্ধারকাজে নামানো হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যদের। হেলিকপ্টারের মাধ্যমে চলছে উদ্ধারকাজ। নেপালের উত্তরের জেলাগুলিতে হড়পা বানে সবথেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। বহু রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। নেপাল ইলেকট্রিসিটি অথারিটি জানিয়েছে, অন্তত ছয়টি বড় বড় হাইড্রোপাওয়ার ও ট্রান্সমিশন ফেসিলিটি ক্ষতিগ্রস্ত হয়েছে। নেপাল জুড়ে এখন শুধুই অন্ধকার।

নেপালের প্রধানমন্ত্রী ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন ও ম্যানেজমেন্ট অথারিটিকে নিয়ে জরুরি বৈঠকে বসেছেন। উদ্ধারকাজের জন্য মেডিক্যাল টিম, স্কাউট ও রেড ক্রস-কেও নামানো হয়েছে। ভয়াবহ হড়পা বানে বিধ্বস্ত নেপালের রাসুয়া জেলা। নেপালের তিব্বত লাগোয়া ৫ জেলায় সতর্কবার্তা জারি করা হয়েছে।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment