---Advertisement---
lifezone nursing home

Pakistan Afghanistan Border Conflict: ‘ওপেন ওয়ার’ ঘোষণা পাকিস্তানের! আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধের রূপ

February 27, 2026 12:51 PM
---Advertisement---

দীর্ঘদিনের উত্তেজনা শেষে পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ। শুক্রবার ভোরে আফগান সীমান্ত ও রাজধানী কাবুলে পাকিস্তানের বিমান হামলা। এরপরই আনুষ্ঠানিকভাবে তালিবান সরকারের বিরুদ্ধে ‘ওপেন ওয়ার’ ঘোষণা ইসলামাবাদের। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এক কড়া বার্তায় জানিয়েছেন, ধৈর্যের সীমা পেরিয়ে গেছে।

রিপোর্ট অনুযায়ী, সীমান্তে দুই দেশের সেনা বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই একে অপরের ওপর গোলাগুলি চালাচ্ছে এবং শুক্রবার সকাল থেকে আরও তীব্র অবস্থায় পৌঁছেছে পরিস্থিতি। (Pakistan Afghanistan Border Conflict)

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, “আমাদের ধৈর্য শেষ হয়ে গেছে। এখন পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে যুদ্ধ ভিন্ন অন্য কোন সম্পর্ক নেই।

বুধবারের সন্ধ্যা থেকে অপারেশন ‘ঘজব লিল‑হক’ নামে বড় সামরিক অভিযান চালাচ্ছে পাকিস্তান। এর অংশ হিসেবেই এয়ারস্ট্রাইক চালিয়ে কাবুল, কান্দাহার এবং পাকতিয়া প্রদেশের কিছু সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো হয়েছে, পাকিস্তান দাবি করেছে অনেক তালিবান ঘাঁটি ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে। পাকিস্তান সরকার বলেছে, তারা প্রায় ১৩৩ জন তালিবান যোদ্ধাকে নিহত এবং আহত করেছে এবং বেশ কয়েকটি পোস্ট ধ্বংস ও দখল করেছে।

আফগান পক্ষের দাবি একদম ভিন্ন। আফগান কর্মকর্তারা বলছেন, সীমান্তের লড়াইয়ে তাদের বাহিনী পাকিস্তানের ১৫ টির বেশি চৌকি নিয়ন্ত্রণে নিয়েছে। দশজনের বেশি পাকিস্তানি সৈন্যকে তারা হত্যা করেছে । আহত ও জীবিত বন্দিও রয়েছে বলে দাবি তালিবান সরকারের। তাদের দাবি , এটি পাকিস্তানের আগের আঘাতের পাল্টা জবাব। (Pakistan Afghanistan Border Conflict)

আজ শুক্রবার সকালেও কাবুল, কান্দাহার ও অন্যান্য জায়গায় বিস্ফোরণের শব্দ এবং যুদ্ধবিমান হানা হয়েছে। আফগানিস্তানের সরকারি সূত্র জানিয়েছে, বিমান ও হামলার শব্দ শোনা গেছে।

সীমান্ত অঞ্চলে বিশেষ করে তোর্কহাম এলাকায় গোলাগুলির খবর পাওয়া গিয়েছে এবং নিরাপত্তার কারণে সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। বাণিজ্যিক যাতায়াত ও ট্রাক চলাচলও প্রায় বন্ধ হয়ে গেছে।

আফগান সরকারের মুখপাত্র এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বরা পাকিস্তানের এয়ারস্ট্রাইককে কঠোরভাবে নিন্দা করেছেন এবং জানিয়েছেন আফগানিস্তান তাদের দেশ রক্ষার্থে পাল্টা জবাব নিশ্চয়ই দেবে।

এই মুহূর্তে দুই দেশের সীমান্তেই বাড়ছে সেনা মোতায়েন, থেমে থেমে গোলাগুলি এবং একে অপরের বিরুদ্ধে আগ্রাসনের অভিযোগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। আন্তর্জাতিক মহলও গভীর উদ্বেগ প্রকাশ করছে, আশঙ্কা করছেন এই উত্তেজনা পূর্ণমাত্রার সংঘাতে রূপ নিতে পারে। (Pakistan Afghanistan Border Conflict)

সীমান্তে দুই দেশের মধ্যে উত্তেজনা যত বাড়ছে, ততই পরিস্থিতি অনিশ্চিত হয়ে উঠছে। সামরিক পদক্ষেপ এবং পাল্টা হামলার কারণে সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আন্তর্জাতিক মহলও গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বর্তমানে সকলের নজর কেবল একটাই—দ্বিপাক্ষিক এই সংঘাত কি কূটনৈতিক আলোচনা এবং শান্তিপূর্ণ পথ ধরে সমাধান পাবে, নাকি সীমান্তের এই উত্তেজনা বড় ধরনের যুদ্ধে রূপ নেবে। সময়ই দেখাবে, এই উত্তেজনার মোড় কোন দিকে যাবে, কিন্তু স্পষ্ট একটাই—পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল এবং সাবধানতার সঙ্গে মোকাবেলা ছাড়া বড় বিপদের আশঙ্কা রয়েছে।


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment