Site icon Hindustan News Point

দেশ জুড়ে বিক্ষোভ, পেট্রলের দাম কমাল সরকার

Petrol Price

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এখনও উচ্চস্তরে রয়েছে। তার উপর পশ্চিম এশিয়ায় চলতে থাকা উত্তেজনার জেরে জ্বালানির বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই পরিস্থিতির মধ্যেই পাকিস্তানের সাধারণ মানুষের জন্য স্বস্তির খবর দিল সে দেশের সরকার। শুক্রবার নতুন করে জ্বালানির দাম ঘোষণা করে জানানো হয়েছে, পেট্রলের দাম ভারতীয় মুদ্রায় লিটারপিছু ৪ টাকা কমানো হচ্ছে। তবে ডিজেলের দামে কোনও পরিবর্তন করা হয়নি। (Petrol Price)

সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, পেট্রলের দাম লিটারপিছু ৩৮১.৭৮ টাকা থেকে কমে হয়েছে ৩৭৭.৭৯ টাকা। ফলে টানা চতুর্থ সপ্তাহ পেট্রলের দাম কমল পাকিস্তানে। গত চার সপ্তাহে সব মিলিয়ে পেট্রলের দাম প্রায় ৩৭ টাকা প্রতি লিটার কমেছে। (Petrol Price)

অন্যদিকে, হাই-স্পিড ডিজেল বা এইচএসডি-র দাম আগের মতোই লিটারপিছু ৩৮০.৭৮ টাকা রাখা হয়েছে। যদিও কয়েক মাস আগেও ডিজেলের দাম অনেক বেশি ছিল। চলতি বছরের ১০ এপ্রিল ডিজেলের দাম পৌঁছে গিয়েছিল ৫২০.৩৫ টাকা প্রতি লিটারে। সেই তুলনায় বর্তমানে ডিজেলের দাম ১৪০ টাকারও বেশি কম।

বিশেষজ্ঞদের মতে, পাকিস্তানে মূল্যবৃদ্ধির অন্যতম বড় কারণ ডিজেলের দাম। কারণ ট্রাক, বাস এবং পণ্য পরিবহণের অধিকাংশ ক্ষেত্রেই এই জ্বালানি ব্যবহার করা হয়। ফলে ডিজেলের দাম বাড়লে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামও বাড়তে শুরু করে। (Petrol Price)

বর্তমানে পাকিস্তান সরকার ডিজেলের উপর কাস্টমস ডিউটি, পেট্রোলিয়াম লেভি এবং ক্লাইমেট সাপোর্ট লেভি মিলিয়ে প্রায় ১০০ টাকা প্রতি লিটার কর আদায় করছে। পেট্রলের ক্ষেত্রে করের পরিমাণ আরও বেশি, প্রায় ১২৫ টাকা প্রতি লিটার। এছাড়া কেরোসিনে প্রায় ২১ টাকা এবং লাইট ডিজেল অয়েলে প্রায় ১৬ টাকা প্রতি লিটার লেভি নেওয়া হচ্ছে। (Petrol Price)

উল্লেখ্য, গত সপ্তাহেও পেট্রল ও ডিজেলের দামে ২২ টাকা করে ছাড় দেওয়া হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে পাকিস্তান সরকার প্রতি শুক্রবার জ্বালানির দাম পর্যালোচনা করছে। পাকিস্তানে প্রতি মাসে প্রায় ৭ থেকে ৮ লক্ষ টন পেট্রল ও ডিজেল বিক্রি হয়। পেট্রল মূলত ব্যক্তিগত গাড়ি, মোটরবাইক ও অটোরিকশায় ব্যবহৃত হয়। তাই এর দাম কমায় মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত মানুষের মাসিক খরচ কিছুটা কমবে বলেই মনে করা হচ্ছে। (Petrol Price)

ফের দাম বাড়ল ঘরোয়া রান্নার গ্যাসের, এবার একলাফে ২৯ টাকা


Exit mobile version