যুদ্ধের আঁচ আবারও মধ্যবিত্তের রান্নাঘরে। এক ধাক্কায় ২৯ টাকা বাড় গৃহস্থালির রান্নার গ্যাসের দাম। এই নিয়ে গত তিন মাসে দ্বিতীয়বার দাম বাড়ল ঘরোয়া LPG সিলিন্ডারের। ৭ জুন, রবিবার থেকে দেশের সর্বত্র লাগু হবে এই নতুন দাম। (LPG Price Hike)
পশ্চিম এশিয়ায় চলতে থাকা যুদ্ধের জেরে চাপ পড়েছে বিশ্বের জ্বালানি বাজারে। এলপিজি থেকে পেট্রোল, ডিজেল দফায় দফায় আরও মহার্ঘ হচ্ছে জ্বালানি। প্রথমদিকে দেশে জ্বালানির জোগান ঠিকঠাকই আছে বলে প্রধানমন্ত্রী আশ্বাস দিলেও। দিন যত এগিয়েছে ততই বিকল্প জ্বালানির সন্ধান শুরু করতে বসেছে ভারতও। এর আগে গত ১ জুন কলকাতায় বাণিজ্যিক গ্যাসের দামও ৫৩ টাকা ৫০ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৩২৫৫ টাকা ৫০ পয়সা। এই পরিস্থিতিতে ফের একবার ঘরোয়া রান্নার গ্যাসের দামও বেড়ে যাওয়ায় স্বাভাবিক ভাবেই সবচেয়ে বেশি চাপে পড়তে চলেছে মধ্যবিত্তরা।
উল্লেখ্য, যুদ্ধের প্রভাবে গত ৭ মার্চ প্রথম ৬০ টাকা বেড়েছিল ঘরোয়া এলপিজির দাম। এবার ফের তিন মাসের মাথায় আবার ৩৯ টাকা দাম বাড়লো ১৪.২ কেজি সিলিন্ডারের। এই নিয়ে তিনমাসে মোট ৮৯ টাকা দাম বাড়লো গৃহস্থালির রান্নার গ্যাসের। এদিনের দাম বৃদ্ধির পর কলকাতায় ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম ৯৩৯ থেকে বেড়ে হলো ৯৬৮ টাকা। দিল্লিতে সেই দাম দাঁড়িয়েছে ৯৪২ টাকা। মুম্বইয়ে ৯৪১ টাকা ৫০ পয়সা। চেন্নাইতে ৯৫৭ টাকা ৫০ পয়সা। গৃহস্থালির গ্যাসের পাশাপাশি দাম বেড়েছে ৫ কেজি এবং ১০ কেজির ছোট সিলিন্ডারেরও। ৫ কেজি সিলিন্ডারের দাম হয়েছে ৩৫৮ টাকা ৫০ পয়সা। আর ১০ কেজি সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়িয়েছে ৬৮১ টাকা ৫০ পয়সা। (LPG Price Hike)
মাসের শুরুতেই ফের বাড়ল গ্যাসের দাম, কলকাতায় কত হলো এলপিজি সিলিন্ডারের দাম কত?
ইরানের সঙ্গে আমেরিকা এবং ইজরায়েলের যুদ্ধের জেরে হরমুজ প্রণালী নিয়ে প্রথম থেকেই চাপ বাড়ছিল। অথচ এই প্রণালী দিয়েই সেই দেশ থেকে বেশিরভাগ অপরিশোধিত তেল ও গ্যাস বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। ভারতের জ্বালানি ভান্ডারের একটা বড় অংশই নির্ভর করে পশ্চিম এশিয়ার ওপর। ফলে যুদ্ধকালে সেই জোগানে কিছুটা ঘাটতি দেখা দিয়েছে। আর সেই ঘাটতি পূরণ করতেই এবার টান পড়ছে দেশের সাধারণ মানুষের পকেটে।












1 thought on “ফের দাম বাড়ল ঘরোয়া রান্নার গ্যাসের, এবার একলাফে ২৯ টাকা”