Site icon Hindustan News Point

বেজিংয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা, বহুতলে ধাক্কা খেয়ে টুকরো হয়ে গেল বিমান

Plan Crash

দিনে দুপুরে ভয়াবহ বিমান দুর্ঘটনা। বহুতলে ধাক্কা খেয়ে গুঁড়িয়ে গেল বিমান। শুক্রবার দুপুরে এমনটাই ঘটেছে চিনের রাজধানী বেজিংয়ে। শহরের একটি বহু দল ভবনে ধাক্কা খেয়ে টুকরো টুকরো হয়ে যায় একটি বিমান। বিশ্বের অন্যতম কড়া নিরাপত্তাবেষ্টিত শহরে এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিয়োতে দেখা যায়, শহরের সবচেয়ে উঁচু ভবন ১০৯ তলা সিটিআইসিসি টাওয়ারে (চায়না জুন) ধাক্কা লেগে ভেঙে পড়ছে একটি বিমান। বিমানের ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ছে চারিদিকে। (Plane Crash)

সূত্রের খবর, দুর্ঘটনার পরই যুদ্ধকালীন তৎপরতায় বহুতল ভবনটি থেকে মানুষজনকে বাইরে বের করে আনা হয়। তবে এই ঘটনায় কেউ যখন বা আহত হয়েছেন কিনা সে সম্পর্কে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। দুর্ঘটনার সময়ে ঠিক কী ঘটেছে তা জানতে দ্রুত ওই ভবনের প্রবেশদ্বারের সামনে বহু মানুষও ভিড় জমান। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ইঞ্জিন, পুলিশ এবং অ্যাম্বুল্যান্স।

ধ্বংসস্তূপে চাপা হাজারো প্রাণ, ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে বাড়ছে মৃত্যুমিছিল

তবে এই ঘটনার বিষয়ে এখনও পর্যন্ত চীনা প্রশাসনের তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে বিমানের নম্বর থেকে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি দেশীয় প্রযুক্তিতে তৈরি একটি হালকা স্পোর্টস এয়ারক্রাফ্ট—‘সানওয়ার্ড এসএ ৬০এল অরোরা’। বিমানটি একটি স্থানীয় জেনারেল এভিয়েশন সংস্থার মালিকানাধীন বলে জানা গিয়েছে। সংস্থাটি পাইলট প্রশিক্ষণ, ব্যক্তিগত বিনোদনের জন্য উড়ান এবং আকাশপথে আলোকচিত্র তোলার মতো পরিষেবা দিয়ে থাকে। (Plane Crash)

উল্লেখ্য, চলতি বছরের ১ মে থেকে বেজিংয়ে কঠোর ড্রোন নিয়ন্ত্রণ আইন কার্যকর হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, সরকারি অনুমতি ছাড়া শহরের বিস্তীর্ণ এলাকায় কোনও বাসিন্দা ড্রোন কিনতে, ভাড়া নিতে বা ওড়াতে পারেন না। এই আবহে শহরে নতুন করে বিমান দুর্ঘটনায় শহরবাসীর মধ্যে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।


Exit mobile version