রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

রাশিয়ার থেকে তেল কিনলে ১০০% শুল্ক! বিল পাশ আমেরিকায়, চাপে ভারত

Published on: August 8, 2026
---Advertisement---

রাশিয়া থেকে তেল ও গ্যাস কেনা দেশগুলির উপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক বসানোর ক্ষমতা মার্কিন প্রেসিডেন্টকে দিতে চায় মার্কিন সেনেট। ইউক্রেন যুদ্ধের আবহে রাশিয়ার উপর চাপ বাড়াতেই এই পদক্ষেপ। বৃহস্পতিবার মার্কিন সেনেটে ৮৬-১১ ভোটে পাশ হয়েছে ‘লিন্ডসে ও. গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অফ ২০২৬’। বিলটি আইনে পরিণত হলে ভারত, চিন-সহ রাশিয়ার জ্বালানি আমদানিকারক দেশগুলির সঙ্গে আমেরিকার বাণিজ্যিক সম্পর্কে প্রভাব পড়তে পারে। (Russian Oil Tariff)

ট্রাম্পের হাতে শুল্কের ক্ষমতা

বিল অনুযায়ী, রাশিয়ার তেল ও গ্যাসের বড় ক্রেতা দেশগুলির পণ্যের উপর সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক বসানোর ক্ষমতা পাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রশাসনের যুক্তি, রাশিয়ার জ্বালানি কেনার মাধ্যমে ওই দেশগুলি মস্কোর অর্থনীতিকে শক্তিশালী করছে। তাই রাশিয়ার কাছ থেকে সস্তা জ্বালানি কেনা এবং আমেরিকার সঙ্গে বাণিজ্য—দুইয়ের মধ্যে বেছে নিতে হতে পারে তাদের। (Russian Oil Tariff)

রাশিয়ার জ্বালানির বড় ক্রেতাদের মধ্যে রয়েছে ভারত, চিন, আজারবাইজান, হাঙ্গেরি ও স্লোভাকিয়া। ফলে নতুন আইন কার্যকর হলে সবচেয়ে বেশি চাপ পড়তে পারে এই দেশগুলির উপর।

পুতিনের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা

বিলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, প্রভাবশালী অলিগার্ক এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে অতিরিক্ত নিষেধাজ্ঞার প্রস্তাব রয়েছে। পাশাপাশি ১৯৯৬ সালের ‘ইরান স্যাংশনস অ্যাক্ট’-এর মেয়াদ ২০৩১ সাল পর্যন্ত বাড়ানোর কথাও বলা হয়েছে।

তবে বিল নিয়ে আপত্তি জানিয়েছেন কয়েকজন ডেমোক্র্যাট নেতা। তাঁদের দাবি, এর ফলে প্রেসিডেন্টের হাতে শুল্ক আরোপের অতিরিক্ত ক্ষমতা চলে যাবে। এতে রাশিয়ার উপর চাপ বাড়ানোর বদলে নতুন বাণিজ্য সংঘাত তৈরি হতে পারে। তার প্রভাব পড়তে পারে আমেরিকার সাধারণ মানুষের উপরও। (Russian Oil Tariff)

সেনেটে পাশ হওয়ার পর এবার বিলটি মার্কিন হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে যাবে। সেখানে অনুমোদনের পর ট্রাম্পের স্বাক্ষর পেলেই বিলটি আইনে পরিণত হবে। (Russian Oil Tariff)

আরও পড়ুন :- নাগরিকত্বের নিয়মে বড় বদলের পথে আমেরিকা, ট্রাম্পের নতুন নির্দেশে বিতর্ক


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment