---Advertisement---
lifezone nursing home

বিনামূল্য থাকা-খাওয়া, দুবাইয়ে আটকে থাকা মানুষদের পাশে Sonu Sood

March 5, 2026 12:37 PM
---Advertisement---

পশ্চিম এশিয়ায় চলতে থাকা সংঘাতের জেরে দুবাইয়ে আটকে পড়া যাত্রীদের পাশে দাঁড়ালেন বলিউড অভিনেতা সোনু সুদ। বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে একটি ভিডিয়ো বার্তা প্রকাশ করে তিনি জানান, বর্তমান পরিস্থিতিতে যাঁরা দুবাইয়ে আটকে পড়েছেন এবং থাকার জায়গা নেই, তাঁদের জন্য বিনামূল্যে থাকার ব্যবস্থা করা হবে। যে কোনও দেশের নাগরিকই এই সাহায্য পেতে পারেন বলেও জানিয়েছেন তিনি। (Sonu Sood)

সোনু বলেন, “এই সঙ্কটের কারণে যাঁরা দুবাইয়ে আটকে পড়েছেন, তাঁদের জানাতে চাই—আপনাদের থাকার জায়গা রয়েছে। আমরা নিশ্চিত করব যাতে আপনারা বিনামূল্যে থাকার ব্যবস্থা পান।” তিনি আটকে পড়া যাত্রীদের তাঁর সামাজিক মাধ্যমের মাধ্যমে বার্তা পাঠিয়ে নিজেদের তথ্য জানানোর অনুরোধ করেছেন। (Sonu Sood)

অভিনেতা আরও বলেন, “ভারতের মানুষ হোন বা অন্য কোনও দেশের নাগরিক—যদি কেউ দুবাইয়ের মধ্যে আটকে পড়েন, আমাকে জানান। যত দিন না আপনারা নিজেদের দেশে ফিরতে পারছেন, তত দিন থাকার ব্যবস্থা আমরা করে দেব।” (Sonu Sood)

পশ্চিম এশিয়ায় বর্তমানে ইরান, ইজরায়েল এবং আমেরিকার মধ্যে সংঘাত ক্রমেই তীব্র হচ্ছে। ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের একাধিক লক্ষ্যবস্তুর উপর আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। তার জবাবে উপসাগরীয় অঞ্চলে আমেরিকার ঘাঁটিগুলিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। এই পরিস্থিতির জেরে বিভিন্ন দেশের আকাশসীমায় বিধিনিষেধ জারি হয়েছে এবং একাধিক বিমান বাতিল বা স্থগিত করা হয়েছে। (Sonu Sood)

এই পরিস্থিতির সরাসরি প্রভাব পড়েছে দুবাইয়ে। আন্তর্জাতিক বিমান যাতায়াতের বড় কেন্দ্র হওয়ায় এখানে বহু বিমান বাতিল হয়েছে, অনেক বিমানকে অন্য পথে ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং অনেক পরিষেবা সীমিত করা হয়েছে। ফলে হাজার হাজার যাত্রী সেখানে আটকে পড়েছেন। সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনার পর গোটা উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা নিয়ে উদ্বেগও বেড়েছে। কোথাও কোথাও সেই হামলার ধ্বংসাবশেষ পড়ার খবর মিলেছে। তাই পরিস্থিতি নিয়ে স্বাভাবিক ভাবেই দুশ্চিন্তা বাড়ছে। (Sonu Sood)

মানবিক কাজের জন্য আগেও বহুবার প্রশংসা পেয়েছেন সোনু সুদ। করোনা মহামারির সময় দেশজুড়ে লকডাউনের মধ্যে হাজার হাজার পরিযায়ী শ্রমিককে বাস, ট্রেন ও বিমানের মাধ্যমে তাঁদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছিলেন তিনি। পাশাপাশি বহু মানুষের খাদ্য, চিকিৎসা ও আশ্রয়ের ব্যবস্থাও করেছিলেন। সেই সময় থেকেই অনেকের কাছে তিনি বাস্তব জীবনের নায়ক হয়ে ওঠেন। করোনার পর এ বার বিদেশে সমস্যা, সেখানেও এগিয়ে এলেন সোনু সুদ। (Sonu Sood)


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Related Stories

Leave a Comment