ভারত আমাদের বন্ধু! ভারতের সংকট এক প্রকার আমাদের দেশের সংকট। এমনটাই মন্তব্য করেছেন ইরানের রাষ্ট্রদূত মহম্মদ ফাতালি। মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশ গুলিকে হরমুজ প্রণালী ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে ইরান। তবে অন্যদিকে ভারতে যেন সফল ভাবে ট্যাঙ্কার পৌঁছয় তার দায়িত্ব নিয়েছে ইরান। ইতিমধ্যেই একটি ট্যাঙ্কার এসে পৌঁছেছে ভারতে। কয়েকদিনের মধ্যে দুই নম্বর ট্যাঙ্কারটিও পৌঁছবে। এমনটাই আশ্বাস দিয়েছে ইরান। (Strait of Hormuz)

মধ্যপ্রাচ্যে মার্কিন–ইরান সংঘাতের উত্তেজনার মধ্যেই ভারতের উদ্দেশে রওনা হওয়া একটি এলপিজি ট্যাঙ্কার নিরাপদে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। শুক্রবার বিকেলে কোনও ধরনের দুর্ঘটনা ছাড়াই জাহাজটি প্রণালী পার হয়েছে বলে সূত্রের খবর।
জানা গিয়েছে, আরও একটি এলপিজি ট্যাঙ্কার শীঘ্রই ভারতের উদ্দেশে রওনা দেবে। যুদ্ধ পরিস্থিতির মধ্যেও এই চলাচল জ্বালানি সরবরাহের ক্ষেত্রে কিছুটা স্বস্তি এনে দিয়েছে। (Strait of Hormuz)
ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মহম্মদ ফাতালি জানিয়েছেন, হরমুজ প্রণালী দিয়ে ভারতে আসা জাহাজগুলির নিরাপদ চলাচল নিশ্চিত করতে তেহরান ব্যবস্থা নেবে। তাঁর কথায়, ভারত ও ইরানের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব এবং পারস্পরিক স্বার্থ রয়েছে। সেই সম্পর্ক বজায় রেখেই জাহাজ চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে।
তিনি আরও বলেন, দুই দেশের স্বার্থ অনেক ক্ষেত্রেই এক। তাই এই কঠিন সময়েও ভারতমুখী জাহাজের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করবে ইরান।
ভারত তার প্রাকৃতিক গ্যাসের চাহিদার প্রায় ৫০ শতাংশ আন্তর্জাতিক বাজার থেকে আমদানি করে। এর মধ্যে প্রায় ২০ শতাংশ আসে কাতার থেকে।
সম্প্রতি কাতারের একটি গ্যাসক্ষেত্রে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর উৎপাদনে সাময়িক বিঘ্ন ঘটে। এর ফলে এশিয়ার কয়েকটি দেশে গ্যাস সরবরাহে চাপ তৈরি হয়েছে। (Strait of Hormuz)
এই পরিস্থিতিতে জ্বালানি সরবরাহ বজায় রাখতে কেন্দ্র সরকার বিভিন্ন নির্দেশিকা জারি করেছে। পেট্রোলিয়াম মন্ত্রকের নির্দেশ অনুযায়ী, প্রয়োজনীয় ক্ষেত্রগুলিকে চারটি অগ্রাধিকারভিত্তিক ভাগে রাখা হয়েছে।
সরকারি সূত্রে জানানো হয়েছে, বর্তমানে ভারতের অপরিশোধিত তেলের ৭০ শতাংশের বেশি আমদানি হরমুজ প্রণালীর বাইরের বিকল্প রুট দিয়ে করা হচ্ছে। তাই সামগ্রিক জ্বালানি পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে রয়েছে।
এক অভ্যন্তরীণ বৈঠকে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানান, দেশে তেল ও গ্যাসের সরবরাহ স্বাভাবিক রয়েছে।
তিনি বলেন, ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম তেল পরিশোধনকারী দেশ। সেই সক্ষমতা দেশের জ্বালানি পরিস্থিতি স্থিতিশীল রাখতে সাহায্য করছে।
এদিকে সাম্প্রতিক পরিস্থিতির জেরে এলপিজি সিলিন্ডারের বুকিং কিছুটা বেড়েছে। তবে সরকার স্পষ্ট করেছে, দেশে কোনও গ্যাস সংকট নেই। (Strait of Hormuz)
জনগণকে আতঙ্কিত হয়ে অতিরিক্ত সিলিন্ডার বুকিং না করারও অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।













2 thoughts on “Strait of Hormuz: হরমুজে ভারতের জন্য সেফ প্যাসেজ ইরানের, মিটবে ‘গ্যাসের ব্যথা’?”