গণঅভ্যুত্থানের পর থেকে ভারত-বাংলাদেশের সম্পর্কে চিড় ধরেছিল। হাসিনাকে ভারত আশ্রয় দেওয়ার পর থেকে আরও চওড়া হয়েছিল সেই ফাটল। এবার কি তবে সেই ক্ষতে প্রলেপ পড়বে? এনডিটিভি-র তথ্য অনুযায়ী, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন। চলতি বছর নভেম্বর মাসের শেষ দিকে অথবা ডিসেম্বর মাসের শুরুর দিকে ভারত সফর করতে পারেন (Tarique Rahman)।
আগামী ১২ ডিসেম্বর বাংলাদেশের সঙ্গে ভারতের গঙ্গা জলবন্টন চুক্তির সময়সীমা শেষ হয়ে যাচ্ছে। চলতি মাসের শুরুতে বাংলাদেশের জলসম্পদ মন্ত্রী শহিদুদ্দিন চৌধুরী অ্যানি আশা প্রকাশ করেন, আগামী ১২ ডিসেম্বরের আগেই ভারতের সঙ্গে একটি নতুন চুক্তি স্বাক্ষরিত হবে। যদিও এই সফরের তারিখ নিয়ে ভারত বা বাংলাদেশের পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি (Tarique Rahman)।
গঙ্গা জলবন্টন চুক্তি ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর ভারত ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত একটি দ্বিপাক্ষিক চুক্তি। যা ৩০ বছর আগে প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়া এবং বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে স্বাক্ষরিত হয়। বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, রহমানের সফরের জন্য ভারতের আমন্ত্রণ করেছে এবং এই সফরের জন্য তাড়াহুড়ো করার কোনও প্রয়োজন নেই।
Tarique Rahman: জাপান সফর তারেকের
ভারত সফরের পাশাপাশি তারেক রহমান আগামী সপ্তাহে—২৬ থেকে ২৯ অক্টোবর—জাপান সফরে যাবেন। এর আগে চলতি বছরের শুরুর দিকে তিনি মালয়েশিয়া ও চিন সফর করেছিলেন এবং জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কেও গিয়েছিলেন।












