Site icon Hindustan News Point

ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপে ‘চুল খাড়া’ পরিস্থিতি, কী নিয়ে তীব্র মতবিরোধ ?

Donald Trump and Netanyahu

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে ইরান নিয়ে ফোনালাপে তীব্র মতবিরোধ। মার্কিন সংবাদ মাধ্যম সূত্রে খবর, মঙ্গলবারের এক ঘণ্টার কথোপকথনে ইরানের সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাওয়া নিয়ে দুই নেতার মধ্যে মতবিরোধ স্পষ্ট হয়ে উঠেছে। একটি সূত্র জানিয়েছে, ফোন কলের পর নেতানিয়াহুর ‘চুল খাড়া’ পরিস্থিতি হয়ে গিয়েছিল। উত্তেজিত ছিলেন তিনি।(Donald Trump and Netanyahu)

ট্রাম্প ও নেতানিয়াহু কাতার ও পাকিস্তানসহ আঞ্চলিক মধ্যস্থতাকারীদের তৈরি করা সংশোধিত শান্তি প্রস্তাব নিয়ে আলোচনা করেন। এই প্রস্তাবের লক্ষ্য ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ফারাক কমানো নিয়ে ট্রাম্প এখনও ইরানের সঙ্গে চুক্তির আশা প্রকাশ করছেন। বুধবার তিনি বলেন, “আমরা হয় চুক্তি করব, নয়তো কিছু অপ্রীতিকর কাজ করব।”

অন্যদিকে নেতানিয়াহু আলোচনায় গভীর সন্দেহ প্রকাশ করেছেন। তিনি চান ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের সামরিক ও কৌশলগত অবকাঠামোতে আরও আঘাত হানা। এক সংবাদ মাধ্যেমের প্রতিবেদন অনুসারে, নেতানিয়াহু ট্রাম্পকে বলেছেন, ইরানের বিরুদ্ধে নির্ধারিত হামলা বিলম্বিত করা ভুল হয়েছে। তিনি ইরানের ‘কূটনৈতিক টালবাহানা’য় ক্ষুব্ধ। ট্রাম্প আগে ‘অপারেশন স্লেজহ্যামার’ নামে ইরানে লক্ষ্যভিত্তিক হামলার পরিকল্পনার কথা জানিয়েছিলেন, কিন্তু কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরশাহির অনুরোধেকে স্থগিত করেন। (Donald Trump and Netanyahu)

ট্রাম্প নেতানিয়াহুকে জানিয়েছেন, মধ্যস্থতাকারীরা একটি ‘লেটার অফ ইনটেন্ট’ তৈরি করছে, যা যুক্তরাষ্ট্র ও ইরান সই করে যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করতে পারে। এরপর শুরু হবে ইরানের পরমাণু কর্মসূচি ও হরমুজ প্রণালী পুনরায় খোলার বিষয়ে। পাকিস্তান, কাতার, সৌদি আরব, তুরস্ক ও মিশর সক্রিয়ভাবে এই খসড়া প্রস্তাব নিয়ে কাজ করছে। তেহরানে প্রতিনিধি দল পাঠিয়েছে কাতার।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাকাই বলেছেন, তারা আমেরিকার দৃষ্টিভঙ্গি পর্যালোচনা করছে। সম্পত্তি ফেরত ও জাহাজে ‘ডাকাতি’ বন্ধের দাবি জানিয়ে চলেছে ইরান। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, “ইরান সবসময় তার প্রতিশ্রুতি রক্ষা করেছে এবং যুদ্ধ এড়াতে সব পথ খোলা রেখেছে।” (Donald Trump and Netanyahu)

ট্রাম্প সতর্ক করে দিয়েছেন, কূটনীতির জানালা দ্রুত বন্ধ হয়ে যেতে পারে। ইসরায়েলি সেনাপ্রধান এয়াল জামির জানিয়েছেন, তাদের বাহিনী যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। ৮ এপ্রিলের যুদ্ধবিরতির পরও উত্তেজনা অব্যাহত, হরমুজ প্রণালীতে বিঘ্ন ঘটছে বিশ্বব্যাপী জ্বালানি বাজারে।

এই টানাপোড়েনের মধ্যে দুই মিত্রের মধ্যে কৌশলগত মতপার্থক্য সামনে এসেছে, যা মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। (Donald Trump and Netanyahu)

ইরানে উপরে হামলা স্থগিত রাখলেন ট্রাম্প, পশ্চিম এশিয়ার বন্ধু নেতাদের অনুরোধে সিদ্ধান্ত


Exit mobile version